ঢাকা   ০৬:১৮:২৫ পিএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল মুখোশধারী দুর্বৃত্তরা  মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত নকলায় মাদরাসার সভাপতি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২ প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ রাজাপাড়া বালিকা বিদ্যালয় পরিদর্শনে সন্তোষ এমপি, অবকাঠামো ও আসবাবপত্র প্রদানের আশ্বাস ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

রাউজানে বোনের নামে বরাদ্দ দেয়া সরকারি ঘর অন্যকে ভাড়া দিলেন চেয়ারম্যান বাঁশি

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজানের গহিরা ইউপি চেয়ারম্যানের বোনের নামে বরাদ্দ দেওয়া সরকারি ঘর অন্যকে ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে চেয়ারম্যান নুরুল আবছার বাশির বিরুদ্ধে। জানা যায়, জমি আছে ঘর নেই এ প্রকল্পের আওতায় রাউজান উপজেলার ১৪টি ইউনিয়নে ১৪টি পরিবারকে সেমিপাকা ঘর নির্মাণ করে দেয়া হয়েছে।এরমধ্যে সরকারি বরাদ্দকৃত টাকা দিয়ে গহিরা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার বাশি তাঁর বোন ফাতেমা খাতুনের নামে নিজ বাড়ির সামনে একটি ঘর নির্মাণ করে দেন।তবে সে ঘরে চেয়ারম্যানের বোন থাকেন না, থাকেন অন্যরা।সরেজমিন পরিদর্শনকালে এ তথ্যের সত্যতা পাওয়া যায়। চেয়ারম্যানের বোন ফাতেমা খাতুনের নামে দেওয়া সেমিপাকা ঘরে এখন পরিবার নিয়ে বসবাস করছেন নগরের রেয়াজউদ্দিন বাজার এলাকার মুরাদ নামের এক ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান বোন ফাতেমা খাতুনের শশুর বাড়ি হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া এলাকায়। বসবাসকারী মুরাদ জানায়, ফাতেমা এই ঘরে তিনি এক বছর ধরে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন। তবে মুরাদের দাবি, তার কাছ থেকে ভাড়ার টাকা নেয়া হয় না। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানায়, গহিরা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার তার বোন ফাতেমা বেগমের নামে গহিরা ইউনিয়নের কাজীপাড়া এলাকায় সরকারি খাস জমি বরাদ্দ নেন। কিন্তু সেই জমি যাদের দখলে ছিল তাদের কাছ থেকে সাড়ে চার লাখ টাকা নিয়ে চেয়ারম্যান আগের দখলদারদের কাছে আবার সেই জমি ছেড়ে দেন। বাসিন্দারা আরও জানান, চেয়ারম্যান নুরুল আবছার তার বোন ফাতেমাকে কদলপুর আশ্রয়ন প্রকল্পের আরও একটি ঘর বরাদ্দ দেন। এসব অভিযোগের বিষয়ে চেয়ারম্যান নুরুল আবছার বাশির কাছে ফোন করে জানতে চাইলে তিনি ফোন রিসিভ করে বলে আমি গাড়িতে। এরপর আবারও ফোন দিলে তিনি ফোন রিসিভ না করে ফোন কেটে দেন। এবিষয়ে রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যে তালিকা দিয়েছে তালিকা অনুযায়ী ফাতেমা খাতুনকে সেমিপাকা ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। নির্মাণকাজ শেষে ফাতেমা খাতুনকে ঘর বুঝিয়ে দেওয়ার পর ওই ঘরে বসবাস শুরু করেন তিনি। তবে বর্তমানে বসবাস না করে ঘরটি ভাড়ায় দিয়েছেন কিনা তা আমার জানা নেই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি