1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের সেই নির্যাতিত শিশুর পাশে জাতীয় মানবাধিকার কমিশন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

লালমনিরহাটের সেই নির্যাতিত শিশুর পাশে জাতীয় মানবাধিকার কমিশন

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।
  • আপডেট টাইম : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩০ বার

লালমনিরহাটে সেই নির্যাতিত শিশুর পাশে দাঁড়িয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। ব্যবস্থা গ্রহণের জন্য রোববার (৫ সেপ্টেম্বর) জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান স্বাক্ষরিত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, আইজিপি, লালমনিরহাট পুলিশ সুপার ও লালমনিরহাট জেলার কমিশনের সংশ্লিষ্ট প্যানেল আইনজীবী শরিফুল ইসলাম রাজুর কাছে পাঠানো হয়।
নির্যাতিত শিশুটিকে নিয়ে অনলাইন, পত্রিকা ও টেলিভিশনে সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত প্রতিবেদন জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকর্ষণ হয়েছে বলে এতে উল্লেখ করা হয়। ভুক্তভোগীর আইনের আশ্রয় লাভের অধিকার সাংবিধানিক অধিকার এবং শিশুর প্রতি এমন নিষ্ঠুুর নির্যাতনের অভিযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করা হয়। এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা প্রয়োজন। এ অবস্থায় অভিযোগের বিষয়ে দ্রুত মামলা করে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করে গৃহীত ব্যবস্থা আগামী ১০ অক্টোবরের মধ্যে জাতীয় মানবাধিকার কমিশনকে অবহিত করতে পুলিশ সুপারকে বলা হয়েছে।
জাতীয় মানবাধিকার কমিশন লালমনিরহাট জেলার প্যানেল আইনজীবী শরিফুল ইসলাম রাজু জানান, মানবাধিকার কমিশনের ওই চিঠি পেয়ে তিনি ভুক্তভোগীর বাড়িতে যান।
প্রসঙ্গত, গত ২৯ আগস্ট সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন নিয়ে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হয়েছিল শিশু হাসিনা। ঢাকায় এক পুলিশ কর্মকর্তার বাসায় গৃহপরিচারিকার কাজ করতে গিয়ে শিশুটি নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠে। নির্যাতিত ওই শিশু লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের শিবরাম বলায়েরহাট এলাকার হাছেন আলীর কন্যা বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net