ঢাকা   ০৬:৩০:০৮ পিএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে ঘর পুড়ে ছাই মাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১ প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা মাগুরায় জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নেপালে অভিনেতা সোহেল খান মারা গেছেন আনিস আলমগীরের ‘অপ-সাংবাদিকতা’ তুলে ধরলেন সাইফুর সাগর! আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শ্রীনগরে উপজেলা যুবলীগ সভাপতির বিরুদ্ধে হাসপাতালের নাম পরিবর্তন করে হাসপাতাল দখলের অভিযোগ

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৬৫ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুন্সীগঞ্জ শ্রীনগরে উপজেলা যুবলীগ সভাপতির ফিরোজ আল-মামুনসহ ৩ জন রক্ষণাবেক্ষন কারির বিরুদ্ধে হাসপাতালের নাম পরিবর্তন করে হাসপাতাল দখলের অভিযোগ উঠেছে।
এই ঘটনায় হাসপাতালের ৩ জনের বিরুদ্ধে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেন হাসপাতাটির মালিক হারুন বেপারী।
জানাযায়, গত কয়েক বৎসর পূর্বে উপজেলার ডাকবাংলো সংলগ্ন স্থানে প্রতিষ্ঠিত হয় শ্রীনগর আধুনিক হাসপাতালটি। প্রতিষ্ঠার পর সুনামের সাথে এই উপজেলায় তাদের ব্যবসা পরিচালানা করে আসলেও আধুনিক প্রপ্রাষ্টিজ দেওলিয়া হয়ে যায়। আধুনিক হাসপাতালের সাবেক চেয়ারম্যান এম এস আব্দুস সালাম প্রতিষ্ঠানটি পরিচালনা করতে ব্যর্থ হয়। পরে ২০১৪ সালের প্রতিষ্ঠানটির বিয়োগকারী মোঃ হারুন বেপারীসহ ৬জন অংশীদরকে ৩ কোটি টাকা মূল্য নির্ধারণে হাসপাতালের সকল মালামালসহ হস্তান্তর করেন। পরবতর্ীতে আরো শতাধিক বিনিয়োগকারী এসে বর্তমান মালিকদের নিকট তাদের বিনিয়োগের টাকা ফেরত চাইলে তৎকালীন এমপি সুকুমার রঞ্জন ঘোষ উভয় পক্ষকে ডেকে একটি সমাধনে বসে। সেখানে সিদ্ধান্ত মতে হাসপাতাটি পরিচালনার মাধ্যমে আয় করে ৪ বছরের মধ্যে বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরত দেয়ার শর্তে বেজগাঁও গ্রামের ফিরোজ আল-মামুন, শ্যামসিদ্দি গ্রামে ফারুক হোসেন ও হরপাড়া গ্রামের ডিএমদেরকে হাসপাতাল পরিচালনা কারার দায়িত্ব দেন। দায়িত্বের ৪ বছর পেরিয়ে গেলে অংশীদারদের টাকা ফেরত না দিয়ে আধুনিক হাসপাতালের নাম পরি বর্তন করে তারা। বর্তমান নাম দেয় শ্রীনগর মর্ডান হাসপাতাল। এতে মুল মালিক হারুন বেপারীসহ ৬ জন অংশীদার তাদের মালিকানা চাইতে গেলে ফিরোজ আল-মামুনসহ তার সহযোগীরা বর্তমান মালিকদের ভয়ভীতিসহ হুমকি প্রদান করে।
ভুক্তভোগী হারুন বেপারী জানায়, এমপি সাহেবের নিদের্শে ফিরোজ আল-মামুুন গংদের ৪ বছরের জন্য আধুনিক হাসপাতালটি পরিচালনার দায়িত্ব দেয়া হয়। কিন্তু এই ৪ বছরে তারা হাসপাতালটি থেকে আয় করে কোন অর্থই বিনিয়োগকারীদের ফেোরত দেই নাই এবং উল্টো আধুনিক হাসপাতালের নাম পরিবর্তন করে মর্ডান হাসপাতাল নাম দিয়ে দখল করেছে।
এব্যাপারে অভিযুক্ত শ্রীনগর উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল-মামুন বলেন, হাসপাতালে মালিক ১০২ জন তারাই নাম পরিবর্তন করেছে। আমি হাসপাতালটি ভায়া নিয়ে চালাই।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ হেদায়াতুল ইসলাম ভূঞা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি