1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে অবৈধ পাকা দালান উচ্ছেদ করছে বনবিভাগ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

ঈদগাঁওতে অবৈধ পাকা দালান উচ্ছেদ করছে বনবিভাগ

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৩০০ বার

কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগাঁও মেহেরঘোনা রেঞ্জাধীন মেহের ঘোনা সদর বিটের কলেজ গেইট ভাদীতলা এলাকায় আদালতের আদেশে বনবিভাগ অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত পাকা বিল্ডিং গুড়িয়ে দেওয়া হয়েছে।

শনিবার ৯ অক্টোবর সকালে ৪র্থ দফায় এ অভিযান চালানো হয়। এর আগে উক্ত অবৈধ স্থাপনা নির্মাণকালিন সময়ে তিনবার অভিযান চালিয়ে দালান ভেঙ্গে দেয়া হয়েছিল। কিন্ত বরাবরই নির্মাণ কাজ চালিয়ে আসছিল।

কক্সবাজার শহর রেঞ্জ কর্মকর্তা ও বিশেষ টহল দলের ওসি এ,কে,এম আতা এলাহী জানান, বনভুমি অবৈধ ভাবে পাকা দালানের ব্যাপারে বিজ্ঞ আদালতে বন আইনে মামলা দায়ের করা হয়েছিল।

বিজ্ঞ আদালত মেহের ঘোনা সদর বিটের কলেজ গেইট ভাদীতলা এলাকায় বন ভুমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনাটি উচ্ছেদের আদেশ প্রদান করেন।

আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে ৯ অক্টোবর বিশেষ উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযানে মেহের ঘোনা রেঞ্জ কর্মকর্তা রিয়াজ রহমান, কক্সবাজার শহর রেঞ্জ কর্মকর্তা ও বিশেষ টহল দলের ওসি এ,কে,এম আতাএলাহী, বন বিশেষ টহলদল, ঈদগাঁ থানা পুলিশ ও মেহের ঘোনা রেঞ্জের বিট কর্মকর্তা,স্টাফ, ভিলেজার অংশগ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net