1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে সাধারন শিক্ষার্থীদের সম্মানে উপজেলা শিবিরের ইফতার মাহফিল নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সব সময় সোচ্চার থাকবে: মীর হেলাল এমপি ঈদগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২ ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয়

ঝিনাইদহে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ প্রতিনিধি-
  • আপডেট টাইম : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৩৪৪ বার

‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে।
জেলা পুলিশের আয়োজনে শনিবার সকালে সদর থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সদর থানা চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।
কমিউনিটি পুলিশিং কমিটির প্রধান সমন্বয়ক অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সাধারণ সম্পাদক কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। অনুষ্ঠান সার্বিক তত্বাবধানে ছিলেন সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা।
আলোচনা সভায় বক্তারা সমাজ থেকে অন্যায়, অপরাধ দুর করতে কমিউনিটি পুলিশিং এর সহযোগিতা ও কমিটিকে সহায়তা করতে সকলের প্রতি আহ্বান জানান। আলোচনা সভা শেষে কমিউনিটি পুলিশিং কর্মকান্ডে অবদান রাখায় হরিণাকুন্ডু পৌরসভার মেয়র ফারুক হোসেনসহ ২ জনকে সম্মাননা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net