1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে জাতীয় শ্রমিক লীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

তিতাসে জাতীয় শ্রমিক লীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩৮০ বার

কুমিল্লার তিতাস উপজেলায় জাতীয় শ্রমিক লীগের ৫২ তম প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা ও তিতাস উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার তিতাস উপজেলা পরিষদ সংলগ্ন উপজেলা জাতীয় শ্রমিক লীগের প্রধান কার্যালয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি হযরত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের-ই-আলম, জেলা সহ-সভাপতি আঃ হামিদ মেম্বার, উপজেলা সহ-সভাপতি আঃ ছালাম, মোস্তফা নানা ও যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

এছাড়াও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আল-আমিন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমি আক্তার সুমি, সদস্য আবু মুন্সি,মজিদপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ইউনুস, আজাদ মিয়া , সেলিম মিয়া, আবুল বাশার, মোবারক, ও সুমনসহ সকল ইউনিয়নের নেতৃবৃন্দ। আলোচনা শেষে হোমনা- গৌরীপুর সড়কে একটি র‍্যালী বের করে প্রধান সড়ক গুলো প্রতিক্ষণ শেষে পুনরায় শ্রমিক লীগের কার্যালয়ে এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net