1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্মপাশায় ৯ মাস ধরে ভিজিডির চাল না পাওয়ার অভিযােগ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান

ধর্মপাশায় ৯ মাস ধরে ভিজিডির চাল না পাওয়ার অভিযােগ

মহি উদ্দিন আরিফ ধর্মপাশা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৩৭৯ বার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের এক ভিজিডি কার্ডধারী ৯ মাস ধরে চাল পাচ্ছেন না বলে অভিযােগ উঠেছে। বিষয়টির প্রতিকার চেয়ে কার্ডধারী সাবিনা সােমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযােগ করেছেন। লিখিত অভিযােগ ও সাবিনার পরিবার সূত্রে জানা যায়, সাবিনা ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জামালপুর গ্রামের বাসিন্দা রতন মিয়ার স্ত্রী। গত জানুয়ারি মাসে পাইকুরাটি ইউনিয়নের অধীনে সাবিনার নাম ভিজিডি কর্মসূচির আওতায় আসে। সে হিসেবে সাবিনা প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাওয়ার কথা। কিন্তু সাবিনা গত ৯ মাসে একবারও সেই চাল পায়নি। এমনকি সাবিনার নামে ভিজিডির কার্ড বরাদ্দ হয়েছে সেটিও অজানা তাদের (সাবিনা) কাছে।

রতন মিয়া জানান, গত ১৫/২০ দিন আগে ভিজিডির চাল বিতরণের সময় ইউনিয়ন পরিষদে গিয়ে দেখেন স্থানীয় জুলহাস মিয়া নামের এক ব্যক্তির স্ত্রী সাবিনার কার্ড ব্যবহার করে সেই চাল উত্তোলন করে নিয়েছে।

ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মাে. আর্শাদ মিয়া বলেন, রতনের এক ভাবী আর্থিকভাবে (অস্বচ্ছল) সাবিনার কাগজপত্র নিয়ে সাবিনার নামে ভিজিডির কার্ড করে এবং বরাদ্দের চাল সেই ভাবী উত্তোলন করছে। যদিও এটি ঠিক নয়। আর ওই ভাবীর সাথে রতনের আর্থিক বিষয় নিয়ে ঝামেলা চলছে।

পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌসুর রহমান বলেন, বিষয়টি কেউ আমাকে জানায়নি। একজন কার্ডধারীর চাল অন্য কেউ উত্তোলনের সুযােগ নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাে. মুনতাসির হাসান বলেন, এ সংক্রান্ত একটি অভিযােগ পেয়েছি। তদন্ত করে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net