1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নগদ টাকা ও চাউল বিতরন, লালমনিরহাটে অসময়ে বন্যা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

নগদ টাকা ও চাউল বিতরন, লালমনিরহাটে অসময়ে বন্যা

পানি বন্দী হাজার হাজার পরিবার বিপদ সীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৩০২ বার

লালমনিরহাট জেলার ৫ উপজেলায় অসময়ে বন্যা দেখা দিয়েছে। এতে পানি বন্দী হয়ে পড়েছে হাজার হাজার পরিবার আর ওই পানি বন্দী পরিবার গুলো আশ্রয় নিয়েছে তিস্তার বাঁধে। তবে টানা বৃষ্টিতে অতিষ্ঠ জনজীবন। পানি বন্দী পরিবার গুলো গত ২ দিন ধরে চরম দুভোগে পড়েছে। হঠাৎ করে পানি বন্দী হওয়া হাজার হাজার পরিবার তাদের পোষা গরু, ছাগল, হাঁস মুরগি নিয়ে বিপাকে পড়েছে। গো খাদ্যর সংকট দেখা দিয়েছে। অপরদিকে চলতি মৌসুমের বিভিন্ন ফসলসহ আমন ধান ক্ষেত পানিতে ডুবে গেলেও বৃহস্পতিবার ভোর রাত থেকে পানি নেমে যাওয়ায় কিছুটা স্বস্তি ফিরে আসে পানি বন্দী পরিবার গুলোর মাঝে। লালমনিরহাট জেলা এান অফিস জানান, পানি বন্দী পরিবার গুলোর মাঝে এপযর্ন্ত নগদ ৮ লক্ষ টাকা ও ১ শ ৭০ টন চাউল বিতরন করা হয়েছে। গত ২ দিনে এসব বিতরন করা হয়। জানা গেছে, ফ্লাড বাইবাস এবং টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে লালমনিরহাটের সদর উপজেলার কুলাঘাট, মোগলহাট, গোকুন্ডা, রাজপুর, খুনিয়াগাছ, আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়ন , কালীগন্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের শৈলমারী এলাকায়, হাতীবান্ধা উপজেলার কয়েকটি ইউনিয়নে এবং পাটগ্রাম উপজেলার তিনবিঘা ও দহগ্রামসহ জেলায় হাজার হাজার পরিবার পানি বন্দী হয়ে পড়ে । বুধবার রাত ১২ টা থেকে তিস্তা ব্যারেজের ৪৪ টি জল কপাট খুলে দেয়া হয়েছিল এবং বিপদ সীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হলেও বতমানে তা কমে ৪৫ সেন্টিমিটার বিপদ সীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে বৃহস্পতিবার পাউবোর নির্বাহী প্রকৌশলী র ডালিয়া অফিস (তিস্তা ব্যারেজ) এর পক্ষ থেকে নিশ্চিত করা হয়। অপরদিকে তিস্তার ভয়াবহ রুপ দেখায় তিস্তার তীরবর্তী এলাকার পানি বন্দী পরিবার গুলোকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরানোর হয়েছিল বৃহস্পতিবার ভোর বেলা থেকে পানি কমে গেলে কিছু কিছু পরিবার তাদের বাড়ীতে ফিরেছে । বৃহস্পতিবার সরেজমিনে হাতীবান্ধা উপজেলার গেলে পানি কমে যাওয়ার দৃশ্য দেখা গেছে। বুধবার পানির ভয়াবহতা দেখে কতৃপক্ষ রের্ডএলাড জারি করেছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net