1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে দু’দিনব্যাপি ইউআইডি বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

মাগুরার শ্রীপুরে দু’দিনব্যাপি ইউআইডি বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৪৫৩ বার

মাগুরার শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ১৪ অক্টোবর বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে দু’দিন ব্যাপি শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষনা করা হয়েছে।
গত ১৩ অক্টোবর শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.বি.এম.নকিবুল হাসান- এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন ঘোষনা করেছিলেন।
১৪ অক্টোবর বৃহস্পতিবার জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবীর প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে এ প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষনা করেন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের অধীনে সিআরভিএস ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল ও ডাটাবেজ তৈরি এবং ইউআইডি নম্বর প্রদান সংক্রান্ত বিষয়ে শিক্ষক প্রশিক্ষণের আওতায় শ্রীপুর উপজেলার ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও কম্পিউটার শিক্ষকসহ মোট ১০০ জন শিক্ষককে তিনটি গ্রুপে বিভক্ত করে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষনের সমাপনী দিনে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, টিকারবিলা সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ এ, কে,এম কাজী জালাল উদ্দিন, খামার পাড়া এস আই সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক এ এস এম মাজেদ-উর রহমান, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সুলতান আলী, একাডেমিক সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শামীমুল ইসলাম,সাংবাদিক লেনিন জাফর, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী, কাজলী ইসলামীয়া দাখিল মাদ্রসার সুপার মাওলানা আমিরুল ইসলামসহ অন্যান্য প্রতিষ্ঠান প্রধান এবং আইসিটি শিক্ষকগণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net