1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী 

মাগুরায় নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৪২৪ বার

মাগুরার শ্রীপুরে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষের্্যালী, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানসহ নানা আয়োজনে পালিত হয়েছে শেখ রাসেলের ৫৮তম জন্ম দিন।

১৮ অক্টেবর সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকের্্যালী বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জাতীয় মহিলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নাজমুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা।

শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ- সহকারী প্রকৌশলী অমিতাভ সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সালমা জাহান নীপা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ বোরহান উল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ তহমিনা আফরোজ, শ্রীপুর এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমুল ইসলাম।
আলোচনা সভা শেষে কেক কেটে শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়।
পরিশেষে শ্রীপুর শিল্পকলা একাডেমির উদ্যোগে শেখ রাসেলকে নিয়ে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net