1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিজেকেএস দাবা লীগে প্রিমিয়ারে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাকলিয়া একাদশ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

সিজেকেএস দাবা লীগে প্রিমিয়ারে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাকলিয়া একাদশ

১ম বিভাগেদূর্বার সাংস্কৃতিক গোষ্ঠী চ্যাম্পিয়ন-রানাস আপ আগ্রাবাদ কমরেড ক্লাব

ক্রীড়া প্রতিবেদনঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩৪১ বার

১২ অক্টোবর চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বাংলাদেশ দাবা ফেডারেশন ও চট্টগ্রাম জেলা পুলিশের সহযোগিতায় মুজিব শতবর্ষ সিজেকেএস প্রিমিয়ার দাবা লীগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাকলিয়া একাদশ এবং মুজিব শতবর্ষ সিজেকেএস ১ম বিভাগ দাবা লীগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠী। প্রিমিয়ারে ২য় স্থান অর্জন করে আবেদিন ক্লাব, ৩য় স্থান কোয়ালিটি স্পোর্টিং ক্লাব এবং ১ম বিভাগে ২য় স্থান অর্জন করে আগ্রাবাদ কমরেড ক্লাব এবং ৩য় স্থান ব্রাদার্স ইউনিয়ন। খেলা শেষে গত১০ অক্টোবর,রোববার সন্ধায় জিমন্যাশিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (প্রশাসন ও অর্থ) মো: ইকবাল হোসেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও সিজেকেএস সহ-সভাপতি বিজয় বসাক এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক।
পুলিশ সুপার, চট্টগ্রাম ও সিজেকেএস সহ-সভাপতি এস এম রশিদুল হক এর সভাপতিত্বে এবং সিজেকেএস দাবা কমিটির সম্পাদক, মহিলা ফিদে মাষ্টার তনিমা পারভীনের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী ও মো: হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মোঃ মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লব, মো: দিদারুল আলম, নাসির মিঞা, সাবেক নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, কামাল উদ্দিন, সিজেকেএস কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, রাশেদুর রহমান মিলন, সাইফুল আলম বাপ্পি, কাজী মো: জসিম উদ্দিন, ,সদস্য সৈয়দ আব্দুল আহাদ, এস এম তারেক, , কামরুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net