1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ থামাতে গিয়ে ছাত্রলীগ নেতা আহত, গ্রেফতার-২ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের নিখোঁজ সৌরভকে  উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ 

ঠাকুরগাঁওয়ে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ থামাতে গিয়ে ছাত্রলীগ নেতা আহত, গ্রেফতার-২

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
  • আপডেট টাইম : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৩২৮ বার

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের সময় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রয়েল বড়ুয়া। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাত ৮ টার দিকে শহরের রিভার ভিউ উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিমা বিসর্জনের সময় ছুরিকাঘাতের এ ঘটনা ঘটলে তাৎক্ষনিক রিয়াজ (১৮) নামের এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। পরে গতকাল শনিবার সকালে উৎসব সিং (২১) নামের আরেক যুবককে গ্রেফতার করে পুলিশ। তাদের উভয়ের বাড়ি পৌর শহরের বাজারপাড়া মহল্লায়।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, দীর্ঘীদন ধরে ছাত্র রাজনীতি নিয়ে বাজার পাড়া মহল্লা ও আশ্রমপাড়া মহল্লার কিশোর গ্যাংয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার প্রতিমা বিসর্জনের সময় রাতে রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে কিশোর গ্যাংয়ের ২ পক্ষের মধ্যে প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পরে মারপিট শুরু হলে রয়েল বড়–য়া তা থামাতে গেলে ছুরিকাঘাতে আহত হন। প্রথমে তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে রংপুরে রেফার্ড করা হয়।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক শাহরিয়ার সুজন জানান, বুকের নিচে বাম পাশে আঘাত লেগেছে রয়েলের। এতে অনেক রক্তক্ষরণ হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রংপুর রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম জানান, রাতে শহরের আশ্রম পাড়া ও বাজার পাড়ার কিশোরদের মধ্যে সংঘর্ষ হয়।এই ঘটনায় রিয়াজকে তাৎক্ষনিকভাবে গ্রেফতার করা হয়। পরে শনিবার বাজার পাড়া মহল্লার উৎসব সিং নামে আরও এক যুবককে গ্রেফতার করা হয়। তদন্ত চলছে পরবর্তিতে এর সাথে জড়িত বাকিদের আইনের আওতায় আনা হবে বলে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net