1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে নৌকার মনোনয়ন প্রত্যাশী আলম সরকারের গণসংযোগ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

তিতাসে নৌকার মনোনয়ন প্রত্যাশী আলম সরকারের গণসংযোগ

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৪৭০ বার

বর্তমান ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আসন্ন কুমিল্লা তিতাস উপজেলার ৫নং কলাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার পক্ষে গণসংযোগ করেছেন তিতাস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌকার মনোনয়ন প্রত্যাশী আলম সরকার।

শুক্রবার (১ অক্টোবর) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অত্র ইউনিয়নের মাছিমপুর বাজার, দড়ি মাছিমপুর মোড়, কলাকান্দি বাজার, খানেবাড়ি মোড়সহ গুরুত্বপূর্ণ সড়কে এ গণসংযোগ করা হয়। এসময় তিনি হাত নেড়ে নেড়ে সকলকে সালাম জানান ও ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনাসহ নৌকার মনোনয়নের জন্য দোয়া চান।

গণসংযোগকালে আলম সরকার বলেন, আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করি।মানুষের সাথে মিলেমিশে সুখে দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছি। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে অংশীদার হতে এবং আমার অভিভাবক স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীরর হাতকে শক্তিশালী নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে নৌকা উপহার দেয় তাহলে বিপুল ভোটে নির্বাচিত হয়ে ৫নং কলাকান্দি ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে উপহার দিবো এলাকাবাসীকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net