ঢাকা   ০৮:৩০:৩৫ পিএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য চন্দনাইশে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সন্দেহভাজনসহ আটক-৯ চন্দনাইশে অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার অভিযোগ চন্দনাইশে আফরিন ফারজানা পিংকি এসিল্যান্ড পদে দায়িত্ব গ্রহণ  আধুনিক স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শনে বুধবার লাকসামে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে ঘর পুড়ে ছাই মাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১ প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা মাগুরায় জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নবীগঞ্জ ছাত্রলীগ নেতা হেভেন হত্যা মামলার প্রধান আসামী হাবিবকে মনোনয়ন দেয়ার খবরে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ শহরে এক মানববন্ধন ও বিক্ষোভ

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।।
  • আপডেট টাইম : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৫৪০ বার
  • ৭ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ কেন্দ্রীয় মনোয়ন বোর্ড কর্তৃক নবীগঞ্জ সদর ইউনিয়নে উপজেলা ছাত্রলীগ নেতা হেভেন হত্যা মামলার প্রধান আসামী হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন দেয়ার খবরে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ বুধবার সন্ধ্যায় শহরে এক বিশাল মানববন্ধন আয়োজন করে। মানববন্ধনটি এক পর্যায়ে বিক্ষোভ সমাবেশে রূপ নেয়। পরে শহরে হাবিবের মনোনয়ন বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে। স্থানীয় নতুন বাজার মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাপদক মাহবুবুর রহমান রাজু। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি ফজলুল হক চৌধুরী সেলিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক সভাপতি আবু ছালেহ জীবন, সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ছাত্রলীগ নেতা আবিদ হাসান তালুকদার, মিজান খান প্রমূখ। উক্ত সমাবেশে বক্তাগণ বলেন, ছাত্রলীগের ত্যাগী নেতা হেভেন চৌধুরীকে নির্মমভাবে হত্যা করে তৎকালীন ছাত্রলীগ নেতা ও বর্তমান পৌর যুবলীগ যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিবসহ কতিপয় সন্ত্রাসী। উক্ত হেভেন হত্যা মামলার প্রধান আসামী হাবিবুর রহমান হাবিবকে আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন দেয়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠেন। তারা অনতিবিলম্বে হাবিবুর রহমান হাবিবের মনোনয়ন বাতিলের দাবী জানান। বক্তারা বলেন, ছাত্রলীগ নেতা হেভেন হত্যাকারীর মনোনয়ন বাতিল পুর্বক খুনিদের ফাসিঁ দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিকট দাবী জানান। অন্যতায় দুর্বার আন্দোলনের ডাক দেয়ায় হুমকী দেন উপজেলা ছাত্রলীগ। বিক্ষোভ সমাবেশের খবর পেয়ে একাত্মতা পোষন করতে মানববন্ধনে যোগ দেন নিহত ছাত্রলীগ নেতা হেভেন চৌধুরীর দাদা সাজ্জাদুর রহমান চৌধুরী, নুরুজ্জামান, সাবেক ইউপি সদস্য বিশিষ্ট মুরুব্বী মোঃ চুনু মিয়া। এ সময় কান্না বিজরিত কন্ঠে হেভেনের দাদা সাজ্জাদুর রহমান বলেন, ছাত্রলীগের অন্যতম নেতা হেভেন চৌধুরী নির্মমভাবে হত্যা করে হাবিবসহ সন্ত্রাসীরা। ওই খুনি হাবিবকে ইউপি নির্বাচনে মনোনয়ন দেয়ায় হেভেন হত্যা মামলার বিচার কার্য নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নিকট খুনি হাবিবের মনোনয়নপত্র বাতিলসহ তার দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী জানান। এদিকে পৌর যুগ্ম আহবায়ক নবীগঞ্জ সদর ইউনিয়নের নৌকার মনোনয়ন প্রাপ্ত হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে ইতিমধ্যে বি-বাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলামের ২০ লাখ টাকা প্রতারনা মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। মামলার বাদী সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় পরোয়াান থাকার পরও ক্ষমতার দাফটে তাকে গ্রেফতার করা হয়নি। এরই মাঝে আমরা জানতে পেরেছি সে আসন্ন ইউপি নির্বাচনে নবীগঞ্জ সদর ইউনিয়নে নৌকা প্রতীক বরাদ্ধ পেয়েছে। এই খবর আমাকে হতবাক করেছে। একজন পরোয়ানাভুক্ত আসামী যদি মনোনয়ন পায় এবং প্রকাশ্যে নির্বাচন করে তাহলে সাধারন মানুষ কোথায় বিচার পাবে ? আমি শুনেছি হাবিবের বিরুদ্ধে ছাত্রলীগ নেতা হেভেন হত্যা মামলাসহ আরও প্রতারণার মামলা রয়েছে। এ ব্যাপারে আমি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।নিহত ছাত্রলীগ নেতা হেভেন চৌধুরীর পিতা মকবুল হোসেন চৌধুরী বলেন, হেভেন চৌধুরী বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিল। তার জনপ্রিয়তা দেখে সন্ত্রাসী হাবিবসহ একদল সন্ত্রাসী আমার ছেলে নিমর্মভাবে হত্যা করে। যেখানে হত্যাকারীদেও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দলীয় প্রধানের নির্দেশনা থাকার কথা ছিল, সেখানে হত্যা মামলার প্রধান আসামী হাবিবকে আওয়ামীলীগের মনোনয়ন দিয়ে পুরস্কৃত করা হয়েছে। যা অত্যান্ত দুঃখ জনক। তিনি এ বিষয়ে জাতীর জনকের কন্যা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি