1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয় - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু  বন্যায় ভেঙেছে সাতকানিয়ার সড়ক নেটওয়ার্ক, সংস্কারে প্রয়োজন ৩০ কোটি টাকা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয়

আবদুল করিম:
  • আপডেট টাইম : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৩৯৬ বার

চুনতি কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫১ তম সীরাতুন্নবী (সা.) মাহফিল লোহাগাড়ার চুনতি শাহ্ মনজিল সীরত ময়দানে শনিবার ( ২৩ অক্টোবর) ৬ ষ্ট দিবসের আলোচনায় বক্তারা বলেন, কনে পক্ষ থেকে দাবি করে যে খাবার খাওয়া হয়, সেটি জুলুমের খাবার। যেটাতে জুলুম দিয়ে শুরু হয়েছে; আপনার বংশের মধ্যে পবিত্রতা আসবে না। আজকে থেকে নিয়ত করেন জুলুমের খাবার খাবেন না, বিয়েতে গানবাজনা করবেন না, বিয়ের অনুষ্ঠানে স্ত্রীকে পরপুরুষের সামনে উপস্থাপন করবেন না। আপনার স্ত্রীর মাধ্যমে আপনার বংশের সূচনা হবে। এইজন্য নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। নেককার সন্তান চাওয়ার আগে শুরুটাই পবিত্র হতে হবে।

৬ ষ্ট দিনে ছদরে মাহফিলে ছিলেন আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবদুস সোবহান। কোরআন তেলাওয়াত করেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার ছাত্র আতাউল হাকিম ছফওয়ান, চুনতি তাজভীজুল কুরআন হিফজখানার ও একাডেমির ছাত্র ফরহাদুল ইসলাম ফাহাদ। না’আতে রসূল ( সা.) পরিবেশন করেন মোহাম্মদ আবুল ফয়েজ, আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক জহির উদ্দিন। এদিন আলোচনা অংশগ্রহণ করেন আমজাদিয়া রফিকুল ইসলাম ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা কফিল উদদীন, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা জিয়াউল করিম।

এসময় উপস্থিত ছিলেন মোতওয়াল্লী পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, ইসমাইল মানিক, আবু তাহের, মিয়া মোহাম্মদ গোলাম কবির, শাহজাদা তৈয়বুল হক বেদার, মাহাবুবুল হক, কাজী আরিফ, মোহাম্মদ ইদ্রিস, মিনহাজ, সাইফুউদ্দিন মোহাম্মদ তারেক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net