1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঐক্য পরিষদের অনশন ও বিক্ষোভ সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী 

মাগুরায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঐক্য পরিষদের অনশন ও বিক্ষোভ সমাবেশ

মোঃ সাইফুল্লাহ
  • আপডেট টাইম : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৩৫৮ বার

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক তান্ডবের প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবীতে ২৩ অক্টোবর শনিবার সকালে মাগুরায় গণ অনশন ও বিক্ষোভ সমাবেশ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মাগুরা জেলা শাখা।
সকাল ৬টা থেকে ঐতিহাসিক নোমানী ময়দানের শহীদ মিনার চত্বরে সকাল ৬টা থেকে শুরু হওয়া গণঅনশন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের মাগুরা জেলা সভাপতি এ্যাড. সঞ্জিতকুমার বিশ্বাস । সংগঠনের সাধারণ সম্পাদক রাজেশ চন্দ্র গোপাল এর সঞ্চালনায় অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স্বপ্না বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. প্রদ্যুত কুমার সিংহ, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য বাসুদেব কুন্ডু, নান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রমের অধ্যক্ষ চিন্ময়ানন্দ দাস ব্রহ্মচারি,গীরিধারী আশ্রমের মহারাজ অসিম দাস, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য ও মাগুরা সাতদোহা ন্যাংটা বাবা আশ্রমের সভাপতি লিপিকা দত্তসহ আরো অনেক।
সভায় অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন পাশ করা ও সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলাকারিদের বিচারের দাবী করা হয়। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net