1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগতম জানিয়ে গাউছিয়া কমিটির স্বাগত র‌্যালী সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

রাউজানে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগতম জানিয়ে গাউছিয়া কমিটির স্বাগত র‌্যালী সম্পন্ন

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৩৮১ বার

পবিত্র জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ.)’র স্মৃতিময় মাস পবিত্র রবিউল আউয়াল শরীফ’র শুভাগমনকে কেন্দ্র করে গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা শাখার এক বর্ণাঢ্য স্বাগত র‌্যালী বের করা হয়েছে। শুক্রবার ( ৮ অক্টবর) সকালে হালদা ব্রিজ সর্ত্তার ঘাট এলাকা থেকে শুরু করে স্বাগত র‌্যালীটি রাঙামাটি মহাসড়ক, রাউজান উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জলিলনগর বাস স্টেশন চত্বরে এসে সমাবেশ, মিলাদ কিয়াম ও মোনাজাতের মধ্যেদিয়ে সমাপ্তি হয়।র‌্যালীতে মোটর সাইকেল, পিকআপ নিয়ে কয়েক হাজার আশেকে রাসুল অংশ গ্রহণ করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। রাউজান উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ নুরীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা ইয়াসিন হোসাইন হায়দারীর পরিচালনায় সমাবেশ বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি পেয়ার আহম্মদ, রাউজান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু,চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সভাপতি সৈয়দ হোসেন কেম্পানী, সাবেক পৌর কাউন্সিলর এস এম আসাদ উল্লাহ, সাজু মোঃ নাছের,আহসান হাবিব চৌধুরী, এডভোকেট শাহেদ উল্লাহ জনি, সৈয়দ আহম্মদ,অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকি,মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আবু তৈয়ব আনসারী, এমএ মতিন, মাওলানা রফিকুল আলম রেজভী,আবু তাহের, আবু তাহের সওদাগর, নুরুল আমিন কোম্পানী,আহসান আবু ছালেক,মঈন উদ্দিন মোস্তাফা,আবদুল আউয়াল সুজন প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net