1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সদস্য নিচ্ছে ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

সদস্য নিচ্ছে ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৩৩৩ বার

নতুন সদস্য সংগ্রহ করছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস)। শনিবার এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুভিকসাসের প্রধান উপদেষ্টা, শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ শাহজাহান ও কুভিকসাসের উপদেষ্টা চাঁদ মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন সভাপতি আশিক ইরান, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রাসেল, সহ-সভাপতি মোহাম্মদ শরীফ, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মাহির, দপ্তর সম্পাদক শরীফ খান,
নির্বাহী সদস্য পুতুল আক্তার প্রমুখ।

সভাপতি আশিক ইরান বলেন, নতুনদের সুযোগ করে দিতেই এ কার্যক্রম। নতুনরা আমাদের সাথে যুক্ত হয়ে ক্যাম্পাস সাংবাদিকতা সম্পর্কে জানতেও শিখতে পারবে।

সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বলেন, প্রতিবছর অনার্স প্রথম বর্ষ ভর্তির পরপর কুভিকসাস সদস্য সংগ্রহ করে থাকে। চলতি বছর করোনা মহামারির কারণে আমরা অনলাইন সদস্য আবেদনের সুযোগ রেখেছি। আবেদন ফরমটি সমিতির অফিসিয়াল ফেসবুকে দেওয়া আছে। প্রাথমিকভাবে যারা নির্বাচিত হবেন, তাদের একটি ভাইবার সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়ে। আগামী ২১ অক্টোবর পর্যন্ত এ সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে। ভিক্টোরিয়া কলেজে অধ্যয়নরত যে কোন শিক্ষার্থী আবেদন করতে পারবেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২০ মার্চ প্রতিষ্ঠালাভ করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস)। শুরু থেকে শতবর্ষী এ কলেজের গঠনমূলক সংবাদ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সংবাদ গণমাধ্যমে প্রচার করে ব্যাপক প্রশংসা কুড়িয়ে আসছে। অধ্যক্ষ মহোদয়ের পৃষ্ঠপোষকতায় একঝাঁক তরুণ ঐতিহ্যবাহী এই শিক্ষাঙ্গনে সংবাদ চর্চার কাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net