1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

এম এ জব্বার।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩২৪ বার

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত বিন মঈন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হানিফের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য পেশ করেন ডাকসুর সাবেক ভিপি নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

বিশেষ অতিথি ছিলেন গাজী মুক্তি পরিষদের আহ্বায়ক দৈনিক নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন,বিএফইউজে সভাপতি এম আব্দুল্লাহ,, সাধারণ সম্পাদক নুরুল আমিন রোকন,শামীম হাসনাত, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি কাদের গণি চৌধুরী,সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ; ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতা বাছির জামাল,গাজি আনোয়ার,আবু বক্কর সিদ্দিক,ডি,এম আমীরুল ইসলাম ওমর।

মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন এম এ জব্বার,আ ফ ম ইউসুফ,শামীম হাসনাইন প্রমুখ।

প্রধান অতিথি মাহমুদুর রহমান মান্না তার বক্তৃতায় অনতিবিলম্বে রুহুল আমিন গাজীর নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং অনতিবিলম্বে সরকারবিরোধী আন্দোলনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net