1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক বোরহানউদ্দিনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ প্রতারণার মামলার আসামি নয়ন আদালত প্রাঙ্গণে বাদীকে হত্যার হুমকি সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ: তথ্যমন্ত্রী ঈদগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: দেড় লক্ষ টাকা জরিমানা জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সামাবেশ কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত  মায়ের নিঃসঙ্গ মৃত্যু এবং আমাদের নৈতিক দেউলিয়াত্ব

সাংবাদিক বোরহানউদ্দিনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

এম এ জব্বার |
  • আপডেট টাইম : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৩৯৯ বার

ঢাকা আলিয়া মাদ্রাসার সাবেক ছাত্রনেতা ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য বোরহানউদ্দীনের আশু রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার প্রাক্তন ছাত্র ফোরাম।

সন্ধ্যা সাতটায় পল্টনে ফোরাম সভাপতি মোহাম্মদ আবু হানিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক এবং দৈনিক শ্যামল বাংলার প্রকাশক সরদার আব্দুল কাদের।
সরদার আবদুল কাদের বলেন, ‘ বোরহান উদ্দিন একজন পরোপকারী এবং বন্ধুবৎসল মানুষ। কারো বিপদের কথা শুনলে সবকিছু পেলে তিনি পাশে দাঁড়ান। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি। আশা করি মহান আল্লাহ তাকে পূর্বের মতো পূর্ণাঙ্গ সুস্থতা দান করবেন।’

অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক ও দৈনিক শ্যামল বাংলার সম্পাদক খন্দকার আলমগীর হোসাইন।
আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা আহসান হাবীব, আব্দুল হক, আ ফ ম ইউসুফ, ইমতিয়াজ আহমেদ, রেজাউল করিম প্রমুখ।

বিশেষ অতিথি খন্দকার আলমগীর হোসাইন বলেন, ‘সাংবাদিকদের যেকোনো বিপদে তিনি সব সময় পাশে থাকেন। বিশেষ করে সাংবাদিকদের বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি সম্মুখে থেকে সাহসী ভূমিকা রাখেন।’
উল্লেখ্য বোরহানউদ্দিন গত তিনদিন আগে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। সভায় তার দীর্ঘ কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সভা শেষে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net