1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় নারী উদ্যোক্তা মেলা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের নিখোঁজ সৌরভকে  উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ 

গাইবান্ধায় নারী উদ্যোক্তা মেলা

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৩৬২ বার

গাইবান্ধা বিসিক শিল্পনগরী কার্যালয় চত্বরে আজ শুক্রবার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়। সকালে মেলার উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক মো. আবদুল মতিন। জেলার সাতটি উপজেলার ৬০ জন নারী উদ্যোক্তা এতে অংশ নেন।

তাদের উৎপাদিত পণ্য মেলায় স্থাপিত ২৫টি স্টলে প্রদর্শন করা হয়। সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মেলা চলে। গাইবান্ধা বিসিক এবং উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম এই মেলার আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম গাইবান্ধা জেলা প্রতিনিধি শারমিন জাহান। অনুষ্ঠানে গাইবান্ধা জেলা প্রশাসক ও বিসিকের সহকারি মহাব্যবস্থাপক রবীন চন্দ্র রায় বক্তব্য দেন।

গাইবান্ধা বিসিকের সহকারি মহাব্যবস্থাপক বলেন, উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও তাদের উৎসাহিত করতে এই আয়োজন। মেলায় অংশ নেওয়া নারী উদ্যোক্তা রুমা শাহীন বলেন, সাংসারিক কাজ সামাল দিয়ে তিনি অনলাইনে মানসম্মত খাবার সরবরাহ করেন। এই ব্যবসা থেকে তার যে আয় হচ্ছে, তা দিয়ে তার হাতখরচ চলছে।

তার অধীনে কাজ করে চারজন শিক্ষার্থী তাদের লেখাপড়ার খরচ চালাচ্ছেন। আরেক উদ্যোক্তা আনজুমান বেগম বলেন, তিনি উন্নতমানের কেক, পিজা, কাবাব, চিকেন রোল তৈরি করেন। এগুলো অনলাইনের মাধ্যমে বিক্রি করেন। এই কাজ করে তার বাড়তি আয় হচ্ছে। তার উৎপাদিত পণ্যের প্রচারে তিনি মেলায় অংশ নেন।

উদ্যোক্তা মীর শিমু বলেন, তিনি ব্লক বাটিকের কাজ করেন। তার অধীনে ৪০-৫০ জন দরিদ্র নারী কাজ করে স্বাবলম্বী হয়েছেন। তার কাজ প্রর্দশনের জন্য তিনি মেলায় এসেছেন। এ প্রসঙ্গে জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন, নারী উদ্যোক্তারা চাইলে তাদের ঋন সহায়তা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net