1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পূজা মন্ডবে হামলায় ২০ জন আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

পূজা মন্ডবে হামলায় ২০ জন আটক

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৩৪৫ বার

কুমিল্লায় পবিত্র কুরআন শরীফ অবমাননার ঘটনার জের ধরে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরে তিনটি মন্দির ও পূজা মণ্ডপে হামলা ও ভাংচুরের ঘটনা ঘঠেছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ৭টায় মহানগরীর কাশিমপুরে শুভোলদাসের পারিবারিক পূজা মণ্ডপে প্রথম হামলা ও ভাংচুর চালায় দূর্বৃত্তরা। পরে পালপাড়া দূর্গামন্দীর এবং নামা বাজার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে হামলা ও ভাংচুর চালায় দূর্বৃত্তরা। এঘটনার পরেই ২০ জনকে আটক করেছে পুলিশ। মিঠু চন্দ্র দাস বলেন,প্রায় দেড় থেকে দুইশ লোক আক্রমণ করে পূজা মণ্ডপে। তিনি বলেন, আমরা দেখেও ভয়ে কিছু বলতে পারিনি। তখন কোন পুলিশ বা আনসার সদস্যরা ছিলোনা। তিনি আরো বলেন, গত তিন বছর যাবৎ আমরা পূজা উৎসব পালন করে আসিতেছি। কিন্তু এমন ঘটনা কখনও ঘঠেনি।

পালপাড়া দূর্গামন্দীর সভাপতি পরিমল পাল বলেন, সকাল পৌনে ৭ টার সময় ৫০ জনের একটি
দূর্বৃত্তের দল পূজা মণ্ডপে হামলা ও ভাংচুর চালায়। এসময় দান বাক্সে থাকা নগদ ৩৬ হাজার
টাকা এবং মা দূর্গা, লক্ষী, স্বরশ্বতী গায়ে থাকা স্বর্ণলংকার লুটকরে নিয়ে যায় দূর্বৃত্তরা। তিনি অভিযোগ করে বলেন,যদি আইন শৃঙ্খলা বাহিনীর
সদস্যরা প্রতিটি মন্দিরে ডিউটিতে থাকতো তাহলে
এমন ঘটনা ঘটতোনা বলে তিনি দুঃখ প্রকাশ করেন।

রাধা গোবিন্দ মন্দির সভাপতি বাবুল কুমার বলেন,খণ্ড খণ্ড ভাবে দূর্বৃত্তরা এসে হামলা চালায়।

এদিকে মন্দিরে হামলা ও ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলম, পুলিশ কমিশনার লুৎফুল কবীর এবং জেলা প্রসাশক এস.এম তরিকুল ইসলাম।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার লুৎফুল কবীর জানান এ ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গাসিক মেয়র
মোঃ জাহাঙ্গীর আলম বলেন,মুসলমান এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগানোর পরিকল্পনা করছে
দুস্কৃতিকারিরা এবং আমাদের প্রশাসনকে দূর্বল করার জন্য কাজটি করেছে। যারা আগে এসে ভাংচুর করেছে তাদের মধ্যে অনেককে আটক করেছে পুলিশ। তিনি আরো বলেন,আমাদের এখানে ধর্ম নিয়ে কোন বাড়াবাড়ি নেই। যে যারযার ধর্ম পবিত্রতা রক্ষা করে পালন করবে। গাজীপুরের জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম জানিয়েছেন, কোনোমতেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দেয়া হবে না।

গ্রেপ্তারের বিষয়ে কাশিমপুর মেট্রোপলিটন থানা পুলিশের অফিসার্স ইনচার্জ মাহবুবে খোদা বলেন,আমি থানায়া গিয়ে পরে জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net