1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কলেজ ছাত্রী যাত্রীকে ইভটিজিং, শিবচরে অটো চালককে ৩ মাসের জেল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

কলেজ ছাত্রী যাত্রীকে ইভটিজিং, শিবচরে অটো চালককে ৩ মাসের জেল

এস এম ফেরদৌস, মাদারীপুর প্রতিনিধি |
  • আপডেট টাইম : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৩১২ বার

কলেজ ছাত্রী দুই যাত্রীর সাথে ইভটিজিং করার অপরাধে মাদারীপুরের শিবচরে এক অটো চালককে ৩ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধায় উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর গ্রামের কলেজ পড়–য়া দুই বান্ধবী পাঁচ্চর যাওয়ার উদ্দেশ্যে ৭১ সড়ক থেকে একটি অটোতে চড়ে। এসময় অটোতে অন্য কোন যাত্রী ছিল না। এই সুযোগে অটো চালক যুবক হিরু খান (২৯) অটো চালাতে চালাতে ওই দুই কলেজ ছাত্রীকে দেখিয়ে বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গী করতে থাকে। এক পর্যায়ে তাদেরকে উদ্দেশ্য করে বিভিন্ন অশ্লীল মন্তব্যও করে। এসময় ভয়ে ওই দুই কলেজ ছাত্রী কোন প্রতিবাদ না করে চুপচাপ বসে ছিল। অটোটি পাঁচ্চর স্ট্যান্ডে আসার পর চালক হিরু খান তাদেরকে না নামিয়ে দ্রুত গতিতে কাঁঠালবাড়ি ঘাটের দিকে যেতে থাকে। এসময় ওই দুই কলেজ ছাত্রী অটো থামাতে বললেও চালক অটো থামাচ্ছিল না। অবস্থা বেগতিক দেখে কলেজ ছাত্রী দুজন পিছন থেকে চালক হিরু খানের শার্টের কলার চেপে ধরে চিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে স্থানীয় কয়েকজন যুবক পাঁচ্চর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অটোটি আটকায়। এসময় স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিলে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে অটো চালক হিরু খানকে আটক করে ও দুই কলেজ ছাত্রীকে উদ্ধার করে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান ইভটিজিংয়ের অপরাধে অটো চালক হিরু খানকে ৩ মাসের জেল প্রদান করেন। সাজাপ্রাপ্ত হিরু খান উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বড় বাহাদুরপুর গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে।

ইভটিজিংয়ের শিকার দুই কলেজ ছাত্রী বলেন, ৭১ সড়ক থেকে অটো ছাড়ার পর পথে আর কোন যাত্রী ইচ্ছে করেই তুলেনি অটো চালক। খানকান্দি এলাকা পার হওয়ার পরই সে বিভিন্ন খারাপ অঙ্গভঙ্গী শুরু করে। এ পর্যায়ে বাজে মন্তব্যও করে। আমরা ভয়ে অটোতে বসে কিছু বলিনি। ভেবেছিলাম পাঁচ্চর নেমে এর প্রতিবাদ করবো। কিন্তু সে আমাদের পাঁচ্চর না নামিয়ে যখন কাঁঠালবাড়ি ঘাটের দিকে যাচ্ছিল তখন আমরা চিৎকার দিলে স্থানীয়রা এসে অটো আটকায়। পরে পুলিশ আমাদের উদ্ধার করে।
শিবচর থানার এসআই সিদ্ধার্থ ব্রত কুন্ডু বলেন, স্থানীয়দের মাধ্যমে ৯৯৯ এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে দুই কলেজ ছাত্রীকে উদ্ধার করি ও বখাটে অটো চালককে আটক করি। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অটো চালককে সাজা প্রদান করা হয়েছে।
শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান বলেন, দুই কলেজ ছাত্রী যাত্রীদের সাথে ইভটিজিং এর অপরাধে এক অটো চালককে ৩ মাসের জেল প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net