1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে মৃত্যু

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি|
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৩০৯ বার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর – বগুড়া মহাসড়ক পারাপারের সময় ট্রাক চাপায় মা ও ছেলের মৃত্যু হয়েছে।

মা মারুফা বেগম (৩০) মাগুড়া কেশবপুর গ্রামের মিজানের স্ত্রী এবং ছেলে মাহিনের বয়স চার বছর।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজমতি সুপার মার্কেটের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর থেকেই পৌর শহরের মহাসড়ক অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর মাঝেই মোটরসাইকেলে চালকসহ মা-ছেলেকে নিয়ে রাজমতি মোড় মহাসড়ক পার হওয়ার সময় রংপুর থেকে গরু নিয়ে ঢাকাগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-৮৪৭৭) তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই চাকায় পৃষ্ঠ হয়ে মা ও শিশু সন্তানের মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই আহত ভেবে তাদের গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। উত্তেজিত জনতা ট্রাকটি ভাংচুরের চেষ্টা করলে গোবিন্দগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ও হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক থানায় নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net