1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামের রৌফাবাদ থেকে স্বামী স্ত্রীসহ তিন মাদক কারবারী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন মাগুরায়  সরকারি আবাসনের গাছ বিক্রির সম্পূর্ণ টাকা নিলো বিএনপি নেতা! কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ড্রাম ট্রাক ও লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান  ঈদগাঁওয়ে এম ইসলাম জসিম উদ্দিন হোমিওপ্যাথিক কলেজে শিক্ষার্থীদের বরণ ও ক্লাস উদ্বোধন  সৈয়দপুরে পৌরসভা ভিজিএফ চাল বিতরণ করেন পৌর প্রশাসক তাকলিমা খুটাখালীতে যুবদল নেতা বাবুলের বিরুদ্ধে মিথ্যা মামলা, নিন্দার ঝড় ঈদগাঁওর গোমাতলীতে সম্মিলিত প্রচেষ্টায় চলাচল অনুপযোগী রাস্তা সংস্কার  জামায়াতের ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন ঈদগাঁওয়ে ৬০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদগাঁওয়ে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার

চট্টগ্রামের রৌফাবাদ থেকে স্বামী স্ত্রীসহ তিন মাদক কারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৪৪৯ বার

চট্টগ্রামের বায়েজিদ রৌফাবাদ এলাকা থেকে স্বামী স্ত্রীসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ২৩ নভেম্বর সন্ধ্যায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার কৃতরা হলেন তাসলিমা আকতার (১৯), মো. ফয়সাল (৩৩) ও মোহাম্মদ রহিম (২০)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বায়েজিদ থানায় মাদক আইনে মামলস রুজু করা হয়েছে। বায়েজিদ বোস্তামি থানার ওসি মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বেচাকেনার সময় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় গ্রেফতার হওয়া তাসলিমার মা খতিজা বেগম পালিয়ে যেতে সক্ষম হয়। তাকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় এবং পুলিশ সুত্র জানায়, নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন রৌফাবাদ এলাকায় খতিজা বেমগ একটি সিন্ডিকেট করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাসহ জুয়ার আসর ও পতিতা ব্যবসা চালিয়ে আসছে। ইতিপূর্বে পুলিশের হাতে খতিজা বেশ কয়েকবার গ্রেফতার হলেও পরে ছাড়া পেয়ে পুনরায় এ ব্যবসা চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net