1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুরে দিনব্যাপী অনুষ্ঠিত হলো প্রিভেনশন অফ ম্যানি লন্ডারিং এন্ড ট্যারোরিস্ট ফাইন্যান্সিং প্রশিক্ষণ কর্মশালা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

দিনাজপুরে দিনব্যাপী অনুষ্ঠিত হলো প্রিভেনশন অফ ম্যানি লন্ডারিং এন্ড ট্যারোরিস্ট ফাইন্যান্সিং প্রশিক্ষণ কর্মশালা

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ২৬০ বার

ব্যাংকারদের নিয়ে দিনাজপুরে দিনব্যাপী অনুষ্ঠিত হলো প্রিভেনশন অফ ম্যানি লন্ডারিং এন্ড ট্যারোরিস্ট ফাইন্যান্সিং প্রশিক্ষণ কর্মশালা।

৬ সভেম্বর শনিবার সকালে দিনাজপুর বাঁশের হাট ব্্রাক লার্নিং সেন্টারে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের আয়োজনে এবং ব্যাংক এশিয়ার তত্বাবধানে দিনব্যাপী প্রভেনশন অফ ম্যানি লন্ডারিং এন্ড ট্যারোরিস্ট ফাইন্যান্সিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্যাংক এশিয়ার ডিএমডি মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা‘র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ ব্যাকের ডিজিএম, বিএফআইইউ মোহাম্মদ মহসিন হোসাইন। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেডি বিএফআইইউ মো: আজমল হোস্ইান,ডিডি মো: মাহমুদুল হক ভুইয়া ও ডিডি মো: আশরাফুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,ম্যানি লন্ডারিং এবং ট্যারোরিস্ট ফাইন্যান্সিং প্রতিরোধে প্রত্যেক ব্যাংকেই যদি সরকারের নেয়া নিয়ম-কানুন ও পদক্ষেপ গুলো সঠিক ভাবে বাস্তবায়ন করা হলে আমাদের দেশের ভাবমূতি বিশ্বের দরবারে সমুজ্জল হবে এবং আমরাও উপকৃত হবো। তিনি বলেন, কালো টাকাকে সাদা করতে একশ্রেনীর অসত মানুষ নানান ভাবে প্রচেষ্টা চালায়, যা অর্থ লেনদেনের ক্ষেত্রে নিবির পর্যবেক্ষনের মাধ্যমে ব্যাংকের কর্মকতা-কর্মচারীরাই প্রতিরোধ করতে পারে।

দিনব্যাপি প্রশিক্ষন কর্মশালায় জেলার ৩৯ টি ব্যাকের শতাধিক কর্মকর্তাগন অংশ নেন। এরপরে কর্মকর্তারা স্থানীয় মোস্তফাবাদ জেলেপাড়ার শতাধিক অসহায় নারী-পুরূষের মাঝে শীতবস্ত্র কমম্বল বিতরন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net