1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে কুর্শি গ্রামের ২ মেম্বার প্রার্থীর লোকজনের মধ্যে সংঘর্ষে আহত ২ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

নবীগঞ্জে কুর্শি গ্রামের ২ মেম্বার প্রার্থীর লোকজনের মধ্যে সংঘর্ষে আহত ২

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।।
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৩৯৩ বার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গত বৃহস্পতিবার রাতে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফুটারমাটি গ্রামে বর্তমান মেম্বার আল আমিন খানের সমর্থকদের উপর অপর প্রার্থীর লোকজন কর্তৃক অর্তকিত হামলার ঘটনা সংগঠিত হয়েছে। এ সময় উভয় পক্ষের লোকজন উপস্থিত হলে চরম উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। এই হামলার ঘটনায় বর্তমান মেম্বার আল আমিন খানের বড় ভাই নুরুল আমিন খানসহ ২জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার পর থেকে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের আশংকায় রয়েছেন এলাকাবাসী।স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার কুর্শি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার পদে মনোনয়পত্র দাখিল করেন বর্তমান মেম্বার আল আমিন খান ও সাবেক মেম্বার দিলবাহার আহমদ দিলকাছ। মনোনয়পত্র দাখিলের পর থেকেই সাবেক মেম্বার দিলবাহার আহমদ দিলকাছ ও তার লোকজন পঞ্চায়েত পক্ষের প্রার্থী দাবী করে খুনটাশা করে রাখে বর্তমান মেম্বার আল আমিন খানকে। এছাড়া আল আমিন খানের পোষ্টারও অনেক জায়গাতে লাগাতে পারছেনা প্রতিপক্ষের লোকজনের বাধার কারনে। কোথাও পোষ্টার লাগানো হলেও রাতের আধারে ছিড়ে ফেলা হয়। ঠিক মতো প্রচারনাও করতে পারছেনা আল আমিন খান। এ অবস্থায় বৃহস্পতিবার রাতে ফুটারমাটি গ্রামে আল আমিন মেম্বারের সমর্থকরা প্রচারনায় গেলে মেম্বার প্রার্থী দিলবাহার আহমদ দিলকাছের নেতৃত্বে ৪০/৫০ জনের একদল শসস্ত্র লোক অর্তকিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষের লোকজন খবর পেয়ে জড়ো হলে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এতে ভয়াবহ সংঘর্ষের রুপ নেয়। খবর পেয়ে তাৎক্ষনিক নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। অর্তকিত হামলায় বর্তমান মেম্বার আল আমিন খানের বড় ভাই নুরুল আমিন খান (৫০) ও আবুল কালাম (৪০) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমদ জানান, ঘটনার খবর পেয়ে সাথে সাথে গিয়ে পরিস্থিতি সামাল দেই। এর পরেও যদি কেউ আইনশৃঙ্খলার বেগাত সৃষ্টির পায়তারা করেন তাহলে তাদের বিরুদ্বে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net