ঢাকা   ০২:১৯:৫০ এএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য চন্দনাইশে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সন্দেহভাজনসহ আটক-৯ চন্দনাইশে অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার অভিযোগ চন্দনাইশে আফরিন ফারজানা পিংকি এসিল্যান্ড পদে দায়িত্ব গ্রহণ  আধুনিক স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শনে বুধবার লাকসামে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে ঘর পুড়ে ছাই মাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১ প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা মাগুরায় জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ ওয়ারেন্ট ভুক্ত আসামীর মৃত্যু

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৩৫৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নরসিংদীতে পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত সুজন সাহা (২৬) নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের দাসপাড়া এলাকার অজিত সাহার ছেলে।
এ ঘটনায় আসামি ধরতে গিয়ে একজন এসআইসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে ।
পুলিশ ও এলাকাবাসী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সুজন সাহাকে ধরতে সকাল ৭টায় হাজীপুর এলাকার পাতিল বাড়ি ব্রিজ সংলগ্ন চানাচুর কারখানার অভিযান চালায় পুলিশ। এসময় চানাচুর কারখানার ভেতরে থাকা আসামী সুজন সাহা তার হাতে থাকা ছুড়ি দিয়ে পুলিশের কনস্টেবল মাঈদুল কে হাতে ছুরিকাঘাত করেন। এবং এসআই মোফাজ্জল হোসেনের হাতে কামড় দেয়। এ সময় সে ছুরি ঘোড়াতে থাকে পরে দৌড়ে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী আড়িয়াল খাঁ নদীতে ঝাঁপ দেয়। পরে তার খোঁজ না পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দেয় কিন্তু ডুবুরির দল না থাকায় পরিশেষে জাল দিয়ে তার মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠায়। এ দিকে পরিবারের লোকজন অভিযোগ করে বলেন পুলিশের নির্যাতনে তার ছেলের মৃত্যুর ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি