ঢাকা   ১০:৪৯:৪১ পিএম, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ঢাকা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি যোগদানে ছাত্রদলের হুঁশিয়ারি মাগুরায় জেলা প্রশাসক কতৃক উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  আমার দেশ-এর প্রেসে বোমা হামলার নিন্দা বাংলাদেশ সুশীল ফোরামের মাগুরায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় প্রজাতির দুই শতাধিক পাখিসহ ২ শিকারী আটক  টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়: শিশু-কিশোরদের উৎসাহিত করতে ৩২টি বাইসাইকেল দিলেন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হারুন অর রশিদ

বোরহানউদ্দিন উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন ও হলরুমের নির্মাণ কাজের উদ্বোধন

মনিরুজ্জামান, বরিশাল |
  • আপডেট টাইম : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৪৬২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ভোলা -২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বোরহানউদ্দিন উপজেলা পরিষদের নতুন সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের নির্মাণ কাজ উদ্বোধন করেন। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ওই কাজ সহ ২৬ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ৯ শত টাকা ব্যয়ে ১০ টি প্রকল্পের আওতায় ৩ কাজের উদ্বোধন ও ৭ টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ভারপ্রাপ্ত) শোয়াইব আহমাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলী আজম মুকুল বলেন, বর্তমান সরকার দেশ ও জাতির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে একটি মহলের গাত্রদাহ শুরু হয়েছে। তাই তারা নানা ষড়যন্ত্র শুরু করেছে। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানান। তিনি আসন্ন ইউপি নির্বাচনে দেশ নেত্রী শেখ হাসিনার উপহার নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।প্রায় 27 কোটি টাকা ব্যয় গৃহীত প্রকল্প গুলি হলো বোরহানউদ্দিন উপজেলা পরিষদের নতুন সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ, উপজেলা পরিষদের অভ্যন্তরীণ সড়ক নির্মাণ, পরিষদের নতুন গেজেটেড টুইন কোয়ার্টার নির্মাণ, নিবার্হী অফিসারের বাস ভবন নির্মাণ, কাচিয়া ইউনিয়ন এর কুঞ্জের হাট বাজার নির্মাণ, আলিমুদ্দিন বাজার নির্মাণ,২৫৫০ মিটার চেইনেজে ১৩ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ, বোরহানগঞ্জ- সিকদার হাট- মনিরাম- মির্জাকালু বাজার সড়কে ৩৫০ মিটার চেইনেজে ১৮ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ, সিকদার হাট- মনিরাম – মির্জাকালু বাজার সড়কে ৯৫০০ মিটার চেইনেজে ২২ মিটার আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ, মুন্সির হাট- শিবপুর – খাসের হাট জিসি সড়কে ১৩০০ মিটার চেইনেজে ৩০ মিটার আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ, বাংলা বাজার সড়কে ১৩০০ মিটার চেইনেজে ৩৬ মিটার আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ,পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী ইব্রাহীম খলিল,উপজেলা আ’ লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার,প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি