1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে ঐতিহ্যবাহী 'শেখ রাসেল নৌকা বাইচ প্রতিযোগিতা' অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা

মাগুরার শ্রীপুরে ঐতিহ্যবাহী ‘শেখ রাসেল নৌকা বাইচ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ২৮১ বার

গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার ধারাবাহিকতায় ও এলাকার যুব সমাজকে মাদক থেকে দুরে রাখার প্রত্যয় নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার চরচৌগাছী ও ঘসিয়াল এলাকার গড়াই নদীতে ০৯ নভেম্বর মঙ্গলবার বিকেলে চরচৌগাছী ও ঘসিয়াল নৌকা বাইচ আয়োজক কমিটির আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ‘শেখ রাসেল নৌকা বাইচ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ।
সন্ধ্যায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চরচৌগাছী- ঘশিয়াল জামে মসজিদ কমিটির সভাপতি হাজী সোলায়মান মোল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা,-উল -জান্নাহ, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শুকদেব রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. শাখারুল ইসলাম শাকিলসহ অন্যরা।
আয়োজক কমিটির আহবায়ক লিটন বিশ্বাসের সার্বিক ব্যবস্থাপনায় ও পরিচালনায় আয়োজিত এ নৌকা বাইচ প্রতিযোগিতায় রাজবাড়ীর পাংশা উপজেলার ‘লালন শাহ’ নৌকা প্রথম, কুষ্টিয়ার ‘সেই লালন এক্সপ্রেস’ দ্বিতীয় ও কুষ্টিয়ার ‘সোনার বাংলা’ নৌকা তৃতীয় স্থান অধিকার করে । পরে অতিথিগণ বিজয়ী নৌকার মালিকদের হাতে পুরস্কার তুলে দেন ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নৌকা বাইচ কমিটির পৃষ্ঠপোষকদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন কানন, মাগুরা জেলা পরিষদের সদস্য,বিশিষ্ট সমাজ সেবক মোঃ আরজান বাদশা, দ্বারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওজেশ আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক মোঃ শিহাবুল ইসলাম শিহাব।
নৌকা বাইচ দেখতে মাগুরা, ঝিনেদা,রাজবাড়ী, ফরিদপুর জেলা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নারী-পুরুষ শিশু ও বৃদ্ধারা গড়াই নদীর দু’পাশে ভীড় জমায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net