1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে জাতীয় যুব দিবসে ১৭ লক্ষাধিক টাকার চেক বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী 

মাগুরার শ্রীপুরে জাতীয় যুব দিবসে ১৭ লক্ষাধিক টাকার চেক বিতরণ

মোঃ সাইফুল্লাহ,মাগুরা।
  • আপডেট টাইম : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৪২৮ বার

“দক্ষ যুব সমৃদ্ধ দেশ–বঙ্গবন্ধুর বাংলাদেশ” –এই শ্লোগান নিয়ে মাগুরার শ্রীপুরে আলোচনা সভা,যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণের মধ্য পালিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২১।
১নভেম্বর রবিবার বেলা ১১টার দিকে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল জান্নাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নারগিস সুলতানা, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন।
বক্তব্য রাখেন যুব উদ্যোক্তা জাহাঙ্গীর হোসেন ও আব্দুল মালেক।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হরিস চন্দ্রদাস, প্রতিশ্রুতি উন্নয়ন সংস্থার পরিচালক সুমন মজুমদার, সাংবাদিক বিকাশ বাছাড়, জিল্লুর রহমান সাগরসহ আরো অনেকে।
অনুষ্ঠানে ৩৮জন যুব উদ্যোক্তাদের মাঝে ১৭ লক্ষ ১০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net