1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রায়পুরা বাঁশগাড়িতে নির্বাচনী সহিংসতায় নিহত ৩ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

রায়পুরা বাঁশগাড়িতে নির্বাচনী সহিংসতায় নিহত ৩

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৩১৮ বার

নরসিংদীর রায়পুরা দূর্গম চরাঞ্চল বাঁশগাড়ীতে ইউপি নির্বাচনের ভোট গ্রহণের ভোররাতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে উভয় গ্রুপের ৩ ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহতরা হলো সালাহ উদ্দিন মিয়া (৪৫), দুলাল মিয়া (৪০) ও জাহাঙ্গীর (৪২)। আজ বৃহস্পতিবার সকাল ৫টায় রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে এ সহিংসতা শুরু হয়। এ নিয়ে রায়পুরায় দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় ৬ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, নিহত সালাউদ্দিন বর্তমান চেয়ারম্যান মো. আশরাফুল হক সমর্থক। দুলাল ও জাহাঙ্গীর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাকির হোসেনের সমর্থক।
পুলিশ ও স্থানীয়রা বলেন, আজ সকাল আটটা থেকে বাঁশগাড়ী ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এই ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রতীকে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান মো. আশরাফুল হক। অন্যদিকে আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে নির্বাচনের মাঠে আছেন জাকির হোসেন। ভোটগ্রহণের শুরুতে সহিংসতায় এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net