ঢাকা   ১২:২৬:৪৮ এএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য চন্দনাইশে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সন্দেহভাজনসহ আটক-৯ চন্দনাইশে অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার অভিযোগ চন্দনাইশে আফরিন ফারজানা পিংকি এসিল্যান্ড পদে দায়িত্ব গ্রহণ  আধুনিক স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শনে বুধবার লাকসামে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে ঘর পুড়ে ছাই মাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১ প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা মাগুরায় জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শ্রীনগরে জমি লিখে নিতে সাবেক ইউপি সদস্যের হুমকি” দেশের কোন আইন এই এলাকায় কিছু করতে পারবে না

আব্দুর রকিব,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৪২১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শ্রীনগরে জমি লিখে নিতে সাবেক এক ইউপি সদস্য জমির মালিককে হুমকি প্রদান করেছে। শ্রীনগর উপজেলার ভাগ্যকূল ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আঃ সামাদ হুমকি প্রদানের পর জমির মালিক তাকে প্রশ্ন করেন দেশে কি কোন আইন নেই? এমন প্রশ্নে ক্ষিপ্ত হয়ে দেশের প্রচলিত আইনকে গালি দিয়ে দম্ভ করে বলেন, দেশের কোন আইন এই এলাকায় কিছু করতে পারবে না।

ওই এলাকার কাঠালবাড়ি গ্রামের আঃ রাজ্জাকের দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, তার ভাই আব্দুল মালেকের দু’টি কিডনী নষ্ট হয়ে যাওয়ায় চিকিৎসার প্রয়োজনে তারা আলামিন বাজার সংলগ্ন একটি জমি বিক্রির সিদ্ধান্ত নেন। জমিটি একই এলাকার সৌদি আরব প্রবাসী মামুন কবির ৫ লাখ টাকা প্রদান করে মৌখিক ভাবে বায়না করে। কিন্তু বায়নার পর থেকে তাকে বার বার তাগাদা দেওয়া সত্বেও সে জমিটি রেজিস্ট্রি করে নিতে ব্যর্থ হয়। এক পর্যায়ে আব্দুল মালেক মারা যান। তার চিকিৎসার ঋণ পরিশোধের জন্য তারা জমিটি অন্যত্র বিক্রি করে দেন। এতে সাবেক মেম্বার আঃসামাদ ক্ষিপ্ত হয়ে তাকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করে। দেশের কোন আইন সামাদ মেম্বারের এলাকায় কিছু করতে পারবে না বলে দম্ভ প্রকাশ করে তিনি আঃ রাজ্জাককে দেখে নেওয়ার হুমকি প্রদান করে। জমি তার মক্কেল মামুন কবিরকে লিখে না দিলে এর রেশ রাজ্জাকের পরিবারের অন্যান্য সদস্যদের উপর মিটানো হবে বলে সামাদ মেম্বার জানিয়ে দেয়। এর পরপরই ঢাকার জুরাইনে বসবাসরত আঃ রাজ্জাক কদমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আঃ রাজ্জাককে হুমকি দেওয়া সামাদ মেম্বারের ফোন কলের রেকর্ডটি এই প্রতিবেদকের হাতে রয়েছে।

স্থানীয়রা জানায়, সামাদ মেম্বার সহ বেশ কয়েকজন মিলে দীর্ঘদিন ধরে কামারগাও, আলামিন বাজার সহ আশ পাশের এলাকায় সিন্ডিকেট তৈরি করে নানা রকম অপরাধ মূলক কাজ করে আসছে। যা এলাকার সবাই জানে। তাদের অত্যাচারে কেউ মুখ খুলতে সাহস পায় না।

এব্যাপারে সামাদ মেম্বারের কাছে জানতে চাইলে তিনি বলেন, তার মধ্যস্থতায় মামুন কবির জমিটি মৌখিক বায়না করে ৫ লাখ টাকা প্রদার করে। পরবর্তীতে আঃ রাজ্জাক গোপনে অন্যের কাছে জমিটি বিক্রি করে দেয়। একারণে ফোনে তার সাথে উচ্চ বাচ্য হয়েছে। তবে এলাকায় অপরাধমূলক কর্মকান্ড পরিচালনায় সিন্ডিকেটের বিষয়টি তিনি অস্বীকার করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি