ঢাকা   ০৫:২৪:০৪ এএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য চন্দনাইশে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সন্দেহভাজনসহ আটক-৯ চন্দনাইশে অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার অভিযোগ চন্দনাইশে আফরিন ফারজানা পিংকি এসিল্যান্ড পদে দায়িত্ব গ্রহণ  আধুনিক স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শনে বুধবার লাকসামে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে ঘর পুড়ে ছাই মাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১ প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা মাগুরায় জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে অটোরিকশা উল্টে নিহত ৩ আহত ২

মোঃ ফজলে মমিন, শ্রীপুর (গাজীপুর)-ঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৪৩৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাজীপুরের শ্রীপুরে স্থানীয় বেপারী বাড়ি জামে মসজিদের ইমামের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে অটোরিকশা উল্টে ৩ জন নিহত হয়েছে।
৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে ত্রিমোহনী-পাগলা সড়কের আহালিয়ার টেক নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলো বরমী ইউনিয়নের গাড়ারন গ্রামের শহর আলী বেপারির পুত্র কফিল উদ্দিন (৪৫) ও তার ভাই আমির উদ্দিন (৪০) ও একাই এলাকার আব্বাস আলীর পুত্র নায়েব আলী (৭৫)। এসময় অটোরিকশা চালক সাইফুল ইসলাম (৩৮)ও হারেস (৪৫)গুরুত্বর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতদের বাড়ির জামে মসজিদের ইমাম আব্দুল ওয়াদুদের বাড়িতে বেড়ানোর জন্য তারা কয়েকটি অটো ও মোটর সাইকেলে করে গফরগাঁও থানার পাগলা এলাকায় যাওয়ার পথে ত্রিমোহনি-পাগলা সড়কের আহালিয়ারটেক নামক স্থানে সড়কের পিচঢালাইয়ের কাজে ব্যবহৃত রুলারের সাথে সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই নায়েব আলী নিহত হন। শ্রীপুর হাসপাতালে আনার পর কফিল উদ্দিন মারা যায় এবং আমির উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
নিহতদের বাড়িতে শোকের মাতম চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি