1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে শিশুপল্লী প্লাসে ব্রিটিশ হাইকমিশনার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক 

শ্রীপুরে শিশুপল্লী প্লাসে ব্রিটিশ হাইকমিশনার

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৩১৪ বার

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিবসন গাজীপুরের শ্রীপুরের টেংরা গ্রামের অনাথ আশ্রম শিশু পল্লী প্লাস পরিদর্শন করেছেন। শনিবার (৫ নভেম্বর) ব্যক্তিগত সফরে তিনি শিশু পল্লী প্লাসে আসেন। সেখানে বিকেল পর্যন্ত সেখানে অবস্থান করেন।

এসময় তিনি স্থানীয় একটি বিদ্যালয় ও শিশু পল্লী প্লাসের আশ্রিতদের মধ্যে ক্রিকেট ম্যাচ উপভোগ করেন। এই প্রতিষ্ঠানের বিদ্যালয় পরিদর্শণ করে শিক্ষা ব্যবস্থার খোঁজ খবর নেন তিনি। পরে বিভিন্ন ক্যাম্পাসে থাকা বিভিন্ন ট্রেড ও হস্তশিল্প দেখে শিশুদের সাংস্কৃতিক পর্ব উপভোগ করেন। পুরো প্রতিষ্ঠান ঘুরে রবার্ট ডিবসন বলেন, এ প্রতিষ্ঠান ঘুরে তিনি খুশি হয়েছেন। মা ও শিশুদের আশ্রয়ে রেখে তাদের জন্য ভালো কিছু করা হচ্ছে দেখে তিনি আনন্দিত। তিনি এ প্রতিষ্ঠানের সাথে থাকবেন।

এ সময় উপস্থিত ছিলেন শিশু পল্লী প্লাসের প্রতিষ্ঠাতা পেট্রিসিয়া ভিভিয়ান কার, শ্রীপুর সহকারী কমিশনার (ভূমি) উজ্জল কুমার হালদার, স্থানীয় তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net