1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও বাজারের ব্যবসায়ী মৌলানা ওবাইদুল হক আর নেই - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি

ঈদগাঁও বাজারের ব্যবসায়ী মৌলানা ওবাইদুল হক আর নেই

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৩১১ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের সওদাপাড়ার বাসিন্দা এবং ঈদগাঁও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মৌলানা ওবাইদুল হক ফারুকী আর নেই।

বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টা’য় বার্ধক্যজনিত কারনে তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহী রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ছিলেন জালালাবাদ ইউনিয়নের ছাতিপাড়া গ্রামের মরহুম মৌলানা ছৈয়দ আহমদের কনিষ্ঠ পুত্র এবং ঈদগাঁও বাস স্টেশনস্থ হক ট্রেডিং কর্পোরেশনের সত্বাধিকারী ছৈয়দুল হকের পিতা।

মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০ টা’য় ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে জুমবাড়ী জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে।

মরহুম মৌলানা ওবাইদুল হক ফারুকী কর্ম জীবনে ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারীর দায়িত্ব পালন করেন। এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্টান গড়ার পেছনে তাঁর মূল্যবান অবদান ছিল এবং এলাকার বহু সংখ্যক ধর্মীয় প্রতিষ্টানের পরিচালনা পরিষদে তাঁর অর্ন্তভূক্তি ছিল।

এদিকে মরহুম মৌলানা ওবাইদুল হক সাহেবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় পরিবারের পক্ষে বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মাহমুদুল করিম মাদু, প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত,
জালালাবাদ ইউনিয়ন পরিষদ পরিবারের পক্ষে চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, ঈদগাঁও উপজেলা প্রেস ক্লাবের পক্ষে সভাপতি এস. এম. তারিকুল হাসান, সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান আজাদ, ঈদগাঁও প্রেস এসোসিয়েশন সভাপতি কাফি আনোয়ার, সাধারন সম্পাদক নাছির উদ্দিন আল নোমান, ইউনিয়ন ব্যাংক ঈদগাঁও শাখার পক্ষে ব্যবস্থাপক শফিকুল ইসলাম এবং ব্যাংকার ফরিদুল আলম।

বিবৃতিদাতারা মরহুমের আত্মার মাগেফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net