1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজার সমুদ্র সৈকতে আবারো দেখা মিললো ডলফিনের ঝাকের - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে অস্বচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলেন যুব মানবিক ফাউন্ডেশন  ঈদগাঁওয়ে  ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, ইয়াবা,গাঁজাসহ আটক ৬ কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতে আবারো দেখা মিললো ডলফিনের ঝাকের

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ, কক্সবাজার।
  • আপডেট টাইম : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৪৫৩ বার

কক্সবাজার সমুদ্র সৈকতের কাছে হঠাৎ দেখা গেল ডলফিনের ঝাঁক। শুক্রবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টের কাছাকাছি সাগরে জলফিন গুলোকে মনের আনন্দে দাপাদাপি করতে দেখে উপস্থিত পর্যটক ও স্থানীয়রা। এসময় একজন ওয়াটার বাইক চালক সেই দৃশ্য ভিডিও ধারন করেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ভোরের সূর্য সবে উঠতে শুরু করেছে। সৈকতের ব্যবসায়ীরা পর্যটক আগমনের প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় দেখা দেয় ৪/৫টি ডলফিন সাগর জলে ধাপাধাপি করছে।

লাইফগার্ড কর্মীরা বলছেন, শীত মৌসুমে মাছ চলে আসে সাগরের কিনারায়। তাই ডলফিনও মাছ শিকারে আসে সমুদ্র পাড়ের কাছাকাছি, সৈকতের লাইফগার্ড সুপারভাইজার সাইফুল্লাহ সিফাত জানান, গত বছর লকডাউনে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টের কাছে কিছু ডলফিন খেলা করতে দেখা গিয়ে ছিল, পরে বেশ কয়েকটি ডলফিন মৃত ভেসে আসে। এর অনেকদিন পর ডলফিন দেখা গেল।

স্থানীয় জেলেরা জানান, গভীর সাগরে মাছ ধরতে গেলে মাঝে মধ্যে ডলফিনের দেখা মেলে, বিশেষ করে শীত মৌসুমের শেষের দিকে এসব ডলফিনের দল সাগরে ঘুরে বেড়ায়। ‘সাগরে ডলফিন নতুন কিছু নয়।
কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দীপু জানান, ডলফিন মুলত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ পানিতে বিচরণ করে। ফলে স্বচ্ছ পালিতে এসব স্তন্যপায়ী প্রাণী গুলো খেলায় মেতে উঠে।

বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের বায়োলজিক্যাল ওশানোগ্রাফি বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সাঈদ মুহাম্মদ শরীফ বলেন, ডলফিন সাগরে দল বেঁধে চলাফেরা করে। এরা নিরিবিলি পরিবেশ পছন্দ করে, সকাল বেলা সাগরের জনমানবহীন নীরবতার সুযোগে লাবনী পয়েন্টে চলে এসেছে হয়তো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net