1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে সংরক্ষিত মহিলা মেম্বার পদে মনোনয়ন ফরম জমা দিলেন বর্তমান মেম্বার রাজিয়া বেগম - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন   নবীনগর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকরা তালাবদ্ধ ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা, নবীন বরণ ও পুরস্কার বিতরণ  সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেফতার জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩৭৬ বোতল বিদেশি মদসহ এক যুবক গ্রেফতার  ‘ জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে’ : এড. তারিকুল 

খুটাখালীতে সংরক্ষিত মহিলা মেম্বার পদে মনোনয়ন ফরম জমা দিলেন বর্তমান মেম্বার রাজিয়া বেগম

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৩২৩ বার

চকরিয়া খুটাখালী ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদে বর্তমান মেম্বার রাজিয়া বেগম রাজু মনোনয়ন ফরম দাখিল করেছেন।

মঙ্গলবার (২৩ নভেম্বর ) সকালে এলাকাবাসী ও সমর্থকদের নিয়ে উপজেলা উপজেলা নির্বাচন অফিসে তিনি ফরম দাখিল করেন। এসময় এলাকাবাসী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২৩ ডিসেম্বর।

জানতে চাইলে বর্তমান মেম্বার রাজিয়া বেগম রাজু বলেন, আমি এলাকার জনগণের সুখে দুঃখে দীর্ঘদিন ধরে কাজ করেছি। আর উন্নয়নই আমার মূল লক্ষ্য। আমি খুটাখালী ১,২ ও ৩নং ওয়ার্ডের মানুষের সাথে থাকতে চাই।

তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে চাই। আমার ওয়ার্ডের মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। আশা করি এবারও জনগন আমাকে আবারো ভোট দিয়ে নির্বাচিত করবে।
এই প্রত্যাশা করে তিনি ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেছেন।

এসময় ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের বর্তমান মহিলা মেম্বার ছালেহা পারভিন ও ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মেম্বার ফাতেমা বেগম মনোনয়ন পত্র দাখিল করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net