1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দঃ আফ্রিকায় দুই বাংলাদেশী অপহরণ ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন

দঃ আফ্রিকায় দুই বাংলাদেশী অপহরণ ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি

আরিফুর রহমান দিলু
  • আপডেট টাইম : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৪৮৪ বার

দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে বাদল হোসেন ও ইদ্রিস আলী নামে দুইজন বাংলাদেশী নাগরিক অপহরণ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।গত শনিবার সকালে কেপটাউনের ক্যালফন্টিনে নিজ বাসা থেকে বের হয়ে দোকানে যাওয়ার সময় কয়েকজন সশস্ত্র কৃষ্ণাঙ্গ তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়।

জানাযায়,মানিকগঞ্জের সিংঙ্গাইর উপজেলার বাসিন্দা বাদল হোসেন কেপটাউনের ক্যালফন্টিনে অন্য দুই বাংলাদেশী মহসিন ও সোহেলের সাথে পার্টনারে রেস্টুরেন্টের ব্যবসা করে আসছিলেন।ঘটনার সকালে প্রতিদিনের ন্যায় বাদল হোসেন ও দোকান কর্মচারী ইদ্রিস আলীকে নিয়ে দোকানে যাওয়ার সময় আগে থেকে উৎপেথে থাকা কয়েকজন সশস্ত্র কৃষ্ণাঙ্গ অস্ত্রের মুখে জিম্মি করে বাদল হোসেন ও ইদ্রিস আলীকে গাড়িতে তুলে নিয়ে যায়।এই ঘটনার একদিন পর রবিবার দোকান পার্টনার মহসিনের কাছে ফোন করে কৃষ্ণাঙ্গরা ৬০ লাখ বাংলা টাকা দাবি করে বাদল হোসেনের একজন আত্মীয়ের কাছে জানিয়েছেন মহসিন।তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মহসিনকে বেশ কয়বার ফোন করে মোবাইল বন্ধ পাওয়া গেছে।

এই দিকে স্হানীয় কয়েকজন বাংলাদেশী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন,বাদল হোসেনের সাথে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে মহসিন ও সোহেল পরিকল্পিত ভাবে বাদল হোসেন ও দোকান কর্মচারীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করছে।তবে এই ব্যাপারে এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net