1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় প্রধান মন্ত্রী কর্তৃক প্রদত্ত ৫শ জনের মাঝে খাদ্য সহায়তা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

নওগাঁয় প্রধান মন্ত্রী কর্তৃক প্রদত্ত ৫শ জনের মাঝে খাদ্য সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৩০৯ বার

নওগাঁয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত করোনা কালীন সময়ে ক্ষতিগ্রস্ত ৫শ নিম্ন আয়ের জনসাধারণের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার(৩০ নভেম্বর) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সহায়তায় নওগাঁ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ত্রাণ সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর্জা ইমাম উদ্দিন।

নওগাঁ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান জানিয়েছেন, নওগাঁ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত করোনা কালীন সময়ে ক্ষতিগ্রস্ত ৫শ নিম্ন আয়ের জনসাধারণের মাঝে জন প্রতি ১০ কেজি চাল,১কেজি এ্যাংকর ডাল, ১কেজি মশুর ডাল, ১কেজি চিনি,১কেজি লবন,১লিটার সয়াবিন তেল এবং ১/২ কেজি ছোলা প্রদান করা হয়েছে। এই ত্রাণ সহায়তা চলমান রয়েছে। সবমিলিয়ে ১৮শত নিম্ন আয়ের জনসাধারণের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, মহিলা ভাইস-চেয়ারম্যান শাহনাজ পারভিন নাইস, ভাইস-চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর উপজেলা আ’লীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net