1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

নরসিংদীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৩২৬ বার

নরসিংদীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে চিনিশপুর জেলা বিএনপি কার্যালয়ে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল বাসেত, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক দীন মোহাম্মদ দীপু, নরসিংদী শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুখ উদ্দিন ভূঁইয়া, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, শহর বিএনপি’র সহ-সভাপতি কবির আহমেদ, জেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক মুস্তাকিম পান্না, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মুকারর ভুঁইয়া, যুগ্ম সম্পাদক দিদার হোসেন ভূঁইয়া, জেলা মৎস্যজীবী দলের সভাপতি হাবিবুর রহমান মিলন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সজল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এসময় দোয়া মাহফিল অনুষ্ঠানে খায়রুল কবির খোকন বলেন, এই সরকার বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জনপ্রিয়তাকে ভয় পায় তাই বার বার নির্বাচিত জনপ্রিয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’কে অন্যায় ভাবে আটকে রাখা হয়েছে। এমনকি তাকে উপযুক্ত চিকিৎসাও দিচ্ছে না সরকার। এই অবিচার বাংলাদেশের জনগণ মেনে নেবে না। তাই বেগম জিয়াকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবী জানান তিনি।

পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net