1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পিতার সাথে অভিমান করে পুত্রের আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

পিতার সাথে অভিমান করে পুত্রের আত্মহত্যা

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৩৬১ বার

গাজীপুরের শ্রীপুরে শনিবার সকালে বাবার নিকট ৩ হাজার টাকা চেয়েছিল সাব্বির। দরিদ্র বাবা টাকা দিতে পারেননি। অভিমান করে ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না প্যাচিয়ে ফাঁসিতে ঝুলে পরে। বাড়ির লোকজন গোঙানির শব্দ শুনে দরজা ভেঙে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কিন্তু বিধিবাম,ততক্ষণে সে আর নেই। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে সন্ধ্যা ৬টার দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে শ্রীপুর উপজেলার তাতীসুতা গ্রামে। নিহত সাব্বির ওই গ্রামের মোঃ সেলিম এর ছেলে।

নিহতের বাবা সেলিম জানায়, সাব্বির ঢাকাস্থ আব্দুল্লাহপুর এলাকায় আফরিন (১৬) এর সাথে মোবাইলে প্রেম করে তিন মাস পূর্বে গোপনে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। পরে আফরিন এর পরিবারের লোকজন এসে সাব্বির ও আফরিনকে আপোষ আলোচনা করে তাদের বাড়িতে নিয়ে যায়। কিছুদিন পর সাব্বির চলে আসে। স্ত্রী না আসায় মানসিক ভাবে বিপর্যস্ত ছিলো সাব্বির।
বৃহস্পতিবার (১৮নভেম্বর) তার কাছ থেকে সাব্বির ৩ হাজার টাকা নেয়। দুদিন পর শনিবার (২০নভেম্বর) সকালে বাবার নিকট পুনরায় ৩ হাজার টাকা চায়। দরিদ্র পিতা টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে বাবার সাথে অভিমান করে সাব্বির ঘরের
ভেতর লেপ মোড়া দিয়ে শুয়ে থাকে। বেলা পৌনে ৩ টার দিকে বাড়ির লোকজনদের অজান্তে ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না প্যাচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অংকুর কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net