1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফ্রান্সের প্যারিসে ‘কুমিল্লা’ নামে বিভাগের দাবিতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক চন্দনাইশ দোহাজারী বার্মা কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে ৩শ ৪৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ আটক ঈদগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ঈদগাঁওয়ে হাজেরা- নুর ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি ও শিক্ষক সম্মাননা

ফ্রান্সের প্যারিসে ‘কুমিল্লা’ নামে বিভাগের দাবিতে মানববন্ধন

মুহা. ফখরুদ্দীন ইমন:
  • আপডেট টাইম : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৩৬০ বার

ফ্রান্সের রাজধানী প্যারিসে ‘কুমিল্লা’ নামে বিভাগের দাবিতে ইউনেস্কো থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুরস্কার গ্রহণের দিনে তাঁর দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন করেছে প্যারিসস্থ কুমিল্লার জেলার বিভিন্ন আঞ্চলিক সংগঠন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধা সাড়ে ছয়টায় ‘বৃহত্তর কুমিল্লা জনকল্যাণ সমিতি’, ‘কুমিল্লা জেলা সমিতি’ ও ‘কুমিল্লা মহানগর অ্যাসোসিয়েশন’ এর যৌথ উদ্যোগে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ইউনেস্কো অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্যারিসস্থ কুমিল্লা জেলা সমিতির প্রধান উপদেষ্টা ও কুমিল্লা মহানগর অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোহাম্মদ আলী ভুট্টু, প্যারিসস্থ কুমিল্লা জেলা সমিতির সহ-সভাপতি ও বৃহত্তর কুমিল্লা জনকল্যাণ সমিতির উপদেষ্টা মনির খাঁন, প্যারিসস্থ কুমিল্লা আদর্শ সদর কমিউনিটির সভাপতি বাকী বিল্লাহ্ খোকন প্রমুখ।

কুমিল্লার মানুষের প্রতি সদয় হওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিনয়ী আহবান জানিয়ে ‘কুমিল্লা’ নামেই বিভাগ চেয়ে মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, কুমিল্লার বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা। এ জেলার রয়েছে সু-প্রাচীন ইতিহাস-ঐতিহ্য ও নানা সুনাম-সুখ্যাতি। মেঘনা নামে বিভাগ চাই না। আমরা কুমিল্লা নামেই বিভাগ চাই। এটি কুমিল্লার মানুষের প্রাণের দাবী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net