1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন চলছে ইটভাটা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক 

শ্রীপুরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন চলছে ইটভাটা

শ্রীপুর(গাজীপুর)ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৪০৮ বার

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পরিবেশ অধিদপ্তের লাইসেন্স ছাড়া ইট তৈরি করার সুযোগ নেই। লাইসেন্স ছাড়া কেউ ইটভাটা চালু করলে শাস্তির বিধান রয়েছে আইনে। কিন্তু নিয়মনীতির তোয়াক্কা না করে চলছে অবৈধ ইটভাটা। আইন থাকলেও আইনের প্রয়োগ না থাকায় গাজীপুরের শ্রীপুরে পরিবেশের ছাড়পত্র বা লাইসেন্সের তোয়াক্কা না করে ইট ভাটাগুলোতে ইট পোড়ানো শুরু হয়েছে। এতে প্রতি বছর হাজার টনের অধিক কাঠ পোড়ানো হচ্ছে। আর উজাড় হচ্ছে বন। শ্রীপুর উপজেলায় ২২টি ইটভাটার মধ্যে ১২টি ভাটার জেলা প্রশাসনের অনুমতি সনদ (লাইসেন্স) নেই। আর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও নেই। এসব ইটভাটা স্থাপনের ক্ষেত্রে যে নিয়মনীতি মেনে চলা উচিত, তা এ ভাটাগুলো পূরণ করতে পারছে না। এ ইটভাটাগুলো যে বায়ুদূষণের জন্য মারাত্মকভাবে দায়ী, তাতে কোনো সন্দেহ নেই।

শীতকালে বাংলাদেশের বায়ুর মান সামগ্রিকভাবেই নিচে নেমে যায় এবং ইটভাটাগুলোকে বায়ুদূষণের অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়। উপজেলার গোসিঙ্গা লতিফপুর এলাকায় রয়েছে ১০টি ইটভাটা তার মধ্যে মাত্র একটি ইটভাটার অনুমতি রয়েছে। এই ইটভাটা গুলোতে প্রতিনিয়ত কাঠ পুড়িয়ে ইট পোড়ানো হচ্ছে। এলাকাটি ঘনবসতি বাড়িঘর থাকায় ইট ভাটার কালো ধোয়া র্নিগত হওয়ার কারণে পরিবেশ দূষিত হচ্ছে। অনেকের নানা ধরণের চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া কৃষকদের ধানের ফসলী জমিতে ভাল ধান উৎপাদন করতে পারছে না। তরিতরকারি শাক সব্জি উৎধাদন ও ব্যাহত হচ্ছে।

গত বছর উপজেলার বরমা এলাকার মেসার্স অপু ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স সালাউদ্দিন ব্রিকসকে ৫ লাখ টাকা, গোসিংগা এলাকার এমইএন ব্রিকসকে ৪ লাখ টাকাসহ মোট ১১ লাখ টাকা জরিমানা করা হয়ে ছিল। মেসার্স আশরাফুল ব্রিকস, মালিককেও জরিমানা করা হয়।এসব ভাটাগুলোর অনুমোদন না থাকায় ভেঙে বন্ধ করে দিয়েছিল প্রশাসন। এসব ইটভাটা সাময়িকভাবে বন্ধ করা হলেও পরে আবার অদৃশ্য শক্তির বলে পুনরায় আবার চালু হয়েছে। উপজেলার ইট প্রস্তুতকারী মালিকদের দাবি, প্রয়োজনীয় সব কাগজ জমা দেওয়ার পরও পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন থেকে ইট পোড়াতে অনুমোদন সনদ দেওয়া হচ্ছে না।

গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নয়ন মিয়া বলেন, যেসব ইটভাটাগুলোর কোন অনুমতি সনদ ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই সেইসব ইটভাটাগুলো ভেঙে দেওয়া হবে।

গাজীপুর জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম জানান, কোনো অবস্থাতেই অবৈধভাবে ইটভাটা চলতে দেওয়া হবে না। অবৈধ ইটভাটার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net