1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে যুবদলের কর্মীসভায় আবারও পুলিশি বাধা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

শ্রীপুরে যুবদলের কর্মীসভায় আবারও পুলিশি বাধা

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৩৪৮ বার

গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবদলের কর্মী সভায় আবারও পুলিশি বাধার কথা জানিয়েছেন উপজেলা যুবদলের নেতাকর্মীরা। ১২ নভেম্বর শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার টেপিরবাড়ী এলাকায় তেলীহাটি ইউনিয়ন যুবদলের কর্মী সভা শুরু হলে, শ্রীপুর থানা পুলিশ গিয়ে বাধা দেয়। পুলিশি বাধায় কর্মী সমাবেশ সংক্ষিপ্ত করা হয়। পরে যুবদলের নেতাকর্মীরা সাংবাদিকদেরকে বাধা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এছাড়াও উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ, যুগ্ম আহ্বায়ক ওয়াইবদুর রহমান মন্ডল সোহেল, মাহমুদুল হাসান রনি, এরশাদ সরকার, এডভোকেট মাসুদ করিম উজ্জল, মিজানুর রহমান সুমন, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের ক্রীড়াবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম আকন্দ সহ তেলিহাটি ইউনিয়ন যুবদল ও উপজেলা যুবদলের নেতাকর্মীরা।

এর আগে উপজেলার আরও ৩টি ইউনিয়নে যুবদলের কর্মী সমাবেশে পুলিশ বাধা দেয়। বাধা দেওয়ার বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net