1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যকরী পরিষদ নির্বাচনে বিজয়ীদের মমতা’র সংবর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যকরী পরিষদ নির্বাচনে বিজয়ীদের মমতা’র সংবর্ধনা

শেখ দিদারুল ইসলাম, চট্টগ্রাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৫১৬ বার

বাংলাদেশের বানিজ্যিক রাজধানী খ্যাত বন্দর নগরী চট্টগ্রামের শীর্ষ সেবা প্রতিষ্ঠান চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নির্বাচনে বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মমতা’র সাধারন পরিষদ সদস্য সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন(ভাইস-প্রেসিডেন্ট পদে), কার্যকরী পরিষদ এর সহ-সভাপতি মো. হারুন ইউসুফ (কার্যকরী সদস্য) পদে এবং মমতা’র সুহৃদ রেজাউল করিম আজাদ (জেনারেল সেক্রেটারী) পদে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নির্বাচনে বিজয়ী হওয়ায় এই ৩ জনকে তাদের সহধর্মিনীসহ মমতার পক্ষ হতে গত ১৮ই নভেম্বর মমতা অডিটরিয়ামে এক উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়। মমতা’র কার্যকরী পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম জোসেফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ওয়াহীদুল আলম। কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মমতা’র উপ-প্রধান নির্বাহী মো. ফারুক। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের সম্মানে মমতা কালচারাল ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সংবর্ধিত অতিথিদের অভিনন্দন জ্ঞাপন করে বক্তব্য রাখেন মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদ, বনফুল এর নির্বাহী পরিচালক রেজিয়া বেগম, ইলমা’র নির্বাহী পরিচালক ও নারী নেত্রী জেসমিন সুলতানা পারু, মমতা’র সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, পরিচালক তৌহিদ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন মমতা’র কার্যকরী পরিষদের সাধারন সম্পাদক মনসুর মাসুদ। অনুষ্ঠানে বক্তারা মা ও শিশু স্বাস্থ্য সেবায় মমতার অনবদ্য অবদান ও করোনা মহামারীতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ঐকান্তিক প্রচেষ্ঠার বিষয় প্রশংসার সাথে উল্লেখ করে মমতা ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের মধ্যে একটি চিকিৎসা সংক্রান্ত সমযোতা চুক্তি সাক্ষরের প্রস্তাব ও গুরুত্বের কথা তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net