ঢাকা   ০৬:২৯:২০ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না

রাবির বঙ্গবন্ধু হল : বিজয় দিবসের নোটিশ হয়ে গেল ‘স্বাধীনতা দিবস’!

মঈন উদ্দীন:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৪২৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১৬ ডিসেম্বও মহান বিজয় দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি পালন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে দিবসটিকে মহান ‘স্বাধীনতা দিবস’ উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রশাসন। বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে নানা আলোচনা-সমালোচনা দেখা দেয়।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সকল আবাসিক ছাত্রের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস ২০২১ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় অনুষ্ঠানমালার অংশ হিসেবে ১৬.১২.২১ তারিখ বৃহস্পতিবার সকাল ৭টায় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে এবং সকাল ৭.০৫ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এই সময়ে এমন ভুল মোটেও ঠিক নয়।’ নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের আরেকজন সিনিয়র অধ্যাপক বলেন, ‘এই বছর এমন ভুল মোটেও ঠিক নয়। এ সব বিষয়ে আরও বেশি সতর্ক হওয়ার জরুরি দায়িত্বপ্রাপ্তদের।

ইতিহাস বিভাগের ইশতিয়াক আহমেদ নামে এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের ভুল একেবারেই অপ্রত্যাশিত। বিজ্ঞপ্তিটি যে লিখেছে প্রথমত এটি তার ভুল। দ্বিতীয় বিজ্ঞপ্তির নিচে প্রাধ্যক্ষের স্বাক্ষর রয়েছে, যেটির অর্থ তার দায়িত্বহীনতা।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ রওশন জাহিদ বলেন, ‘এমনটি কীভাবে হয়েছে বুঝতে পারছি না। তবে এটির বিষয়ে খোঁজ নিচ্ছি।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি