1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীমান্ত ঘেঁষা লালমনিরহাট এখন শীতে কাঁপছে, গরমের কাপড়ের কদরও বাড়ছে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

সীমান্ত ঘেঁষা লালমনিরহাট এখন শীতে কাঁপছে, গরমের কাপড়ের কদরও বাড়ছে

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট ।।
  • আপডেট টাইম : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ২৯৩ বার

সীমান্ত ঘেঁষা লালমনিরহাট এখন শীতে কাঁপছে। গরমের কাপড়ের কদরও বাড়ছে। জানাগেছে, জেলার ৫টি উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ৪শ ৭৬টি গ্রাম ও ৩শ ৫৪টি মৌজায় শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছে ছিন্নমুল ও খেটে খাওয়া মানুষ। বিশেষ করে তিস্তা ও ধরলার তীঁরবতীঁ মানুষেরা চরমদূভোগে পড়েছে। ঠান্ডা ও ঘনকূয়াশা পড়ায় এখানকার মানুষজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু, কিশোর ও বৃদ্ধরা। তীব্র শীতে দুর্ভোগ বেড়েছে গবাদিপশুরও। দিন মজুরেরা কাজের জন্য বেড় হতে পাড়ছে না। শুক্রবার থেকে লালমনিরহাটের মানুষ শীতে কাঁপছেন। প্রতিবছর এ জেলায় আগাম শীত নেমে আসে। এবারেও নভেম্বর মাসের শুরুতেই শৈত্যপ্রাবাহ শুরু হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা যায়, নারী, পুরুষ ও শিশু রোগীর সংখ্যা বাড়ছে। এদিকে গত শুক্রবার থেকে সূয্যের মুখ দেখা না মিললেও শনিবার পুরোটা দিন মেঘাচ্ছন্ন আকাশ ছিল। দুপুর ২টার পরে এক ঝলক সূয্যের মুখ দেখা মিলছিল। খড়কুটোতে আগুন জ্বালিয়ে শীত নিবারন করার দৃশ্য দেখা যায়। অপরদিকে শীত বাড়ার সাথে সাথেই গরম কাপড়ের কদর বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষের শীত বস্ত্র ক্রয় ক্ষমতার বাহিরে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net