1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
র‌্যাব-১৩, রংপুর লালমনিরহাটে অভিযান চালিয়ে ৮৮০ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার; ১টি প্রাইভেট কার ও ১টি মোটরসাইকেল জব্দ করেছে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

র‌্যাব-১৩, রংপুর লালমনিরহাটে অভিযান চালিয়ে ৮৮০ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার; ১টি প্রাইভেট কার ও ১টি মোটরসাইকেল জব্দ করেছে

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট।
  • আপডেট টাইম : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৩২১ বার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। র‌্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যপক অভিযান চালিয়ে আসছেন।এরই ধারাবাহিকতায় ২৮ ডিসেম্বর ২০২১ইং তারিখ মঙ্গলবার ভোর রাতে র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের রথেরপার এলাকায় লালমনিরহাট টু পাটগ্রাম মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করেন। চেকপোষ্ট করাকালে একটি সন্দেহভাজন প্রাইভেট কার থামানোর জন্য সিগন্যাল দিলে উক্ত গাড়ীটি সিগন্যাল না মেনে বেপরোয়া ভাবে গাড়ী চালিয়ে চেকপোষ্ট অতিক্রম করে।

চেকপোষ্ট থেকে কিছু দূরে প্রাইভেট কারটি এক পথচারীকে আঘাত করে এবং প্রাইভেট কারটি আঘাত প্রাপ্ত হয়ে রাস্তার পাশে দাড়িয়ে যায়। তাৎক্ষনিক উক্ত স্থানে আভিযানিক দল পৌছে প্রাইভেট কারটি তল্লাশী করে অবৈধ মাদকদ্রব্য ৮৮০ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহনের জন্য ব্যবহৃত ১টি প্রাইভেট কার ও ১টি মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার মোঃ মিজানুর রহমান (৪৫) কে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স¦ীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাটের আদিতমারী থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছেন এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোক্তারুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net