1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক রিয়াজ চৌধুরীর ওপর সন্ত্রাসী হামলায় বিজেএফ এর উদ্বেগ ও শাস্তির দাবি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

সাংবাদিক রিয়াজ চৌধুরীর ওপর সন্ত্রাসী হামলায় বিজেএফ এর উদ্বেগ ও শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৯৬ বার

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় মিডিয়া ক্লাবের (জবি মিডিয়া ক্লাব) সদস্য ও দি সাউথ এশিয়ান টাইমসের বিশেষ প্রতিনিধি রিয়াজ চৌধুরীর ওপর অজ্ঞাতনামা দুর্বৃত্তদের হামলায় গভীর উদ্বেগ, নিন্দা ও শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম (বিজেএফ)।

সোমবার (৬ ডিসেম্বর) সংগঠনের সভাপতি মো. সাহিদুল ইসলাম সাহিদ ও সাধারণ সম্পাদক মো. জাফরুল আলম এক বিবৃতিতে সাংবাদিক রিয়াজ চৌধুরীর ওপর হামলাকারীদের দ্রুত খুঁজে বের করে আইন অনুযায়ী দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় সাংবাদিক সমাজকে সাথে নিয়ে মাঠে নামার কথাও জানিয়েছে বিজেএফ।

এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রিয়াজ চৌধুরী রাজধানীর এফডিসির সামনে হামলার শিকার হন। এ সময় তিনি রিকশাযোগে কারওয়ান বাজার থেকে বাসায় যাচ্ছিলেন।

সাংবাদিক রিয়াজ চৌধুরীর বর্ণনা অনুযায়ী তাকে বহনকারী রিকশা এফডিসি পার হয়ে একটু সামনে আসার পরই হঠাৎ একটি মোটরসাইকেল রিকশার পেছনে সজোরে ধক্কা দেয়। এ সময় তিনি রিকশা থেকে পড়ে গেলে মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকে এবং হাত থেকে মোবাইল ফোন সেটটি কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলে। মারধরের সময় দুর্বৃত্তরা ‘তুই বেশি বেড়ে গেছিস। মাইরা ফালামু’ বলে তাকে শাসাতে থাকে। এরপরই দুর্বৃত্তরা মোটরসাইকেল চালিয়ে একটু সামনে গিয়ে আবারো পেছন ঘুরে তার ওপর গাড়িচাপা দেবার চেষ্টা করে। কিন্তু স্থানীয় কয়েকজন রিকশাচালক ও জনতা এগিয়ে এলে মোটরসাইকেল আরোহীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ব্যাপারে সাংবাদিক রিয়াজ চৌধুরী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বর্তমানে সাংবাদিক রিয়াজ চৌধুরী উদ্বেগ ও জীবননাশের আশঙ্কায় শংকিত আছেন। সেই সাথে সুষ্ঠু বিচার দাবি করেছেন বলে বিজেএফকে নিশ্চিত করেছেন।

বিবৃতিতে বিজেএফ অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইন অনুযায়ী তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net